৮৪ তাবেঈদের ঈমানদীপ্ত জীবন সহনশীলতা এবং আমর ইবনে মা'দী কারাব২ এর বীরত্বের মত? যেমন আহমাদ ইবনে মুতাসিম এর প্রশংসায় আবু তাম্মাম মুতানাববী বলেছেন_ আপনার কত গুণাগুণ আর কত যে যোগ্যতা ! অযোগ্যতার নেই তো কিছুই আপনার কোথাও, আহনাফের ধের্য আছে, আছে ইয়াসের বুদ্ধিমত্তাটাও। প্রিয় পাঠক! এসো আমরা এই মহান পুরুষের জীবন কাহিনী গোড়া থেকে শুরু করি..... কেননা এই মহান ব্যক্তির রয়েছে এক বিরল ও বর্ণাঢ্য জীবন চরিত। পক ইয়াস ইবনে মুঁআবিয়া ইবনে কুররা আল মুযানী ৪৬ হিজরীতে জন্মগ্রহণ করেন। জন্মস্থান নজদের ইয়ামামা অঞ্চল। নিজ পরিবারের সঙ্গেই জন্মস্থান ছেড়ে চলে আসেন বসরা নগরীতে। সেখানেই তিনি বেড়ে উঠেন এবং সেখানেই লাভ করেন প্রাথমিক শিক্ষা। শৈশবেই তিনি বারবার দামেস্কে যাতায়াত করেন, সেখান থেকেই তিনি জীবিত সাহাবায়ে কেরাম এবং শীর্ষস্থানীয় তাবেঈদের নিকট থেকে লাভ করেন দ্বীন ও কুরআনের নির্ভূল শিক্ষা। শৈশব থেকেই ইয়াসের স্বভাব চরিত্রে ফুটে উঠতো অনন্যসাধারণ আভিজাত্য ও বিস্ময়কর মেধার স্পষ্ট ছাপ। তার বিভিন্ন দুর্লভ ও বিরল বিষয়ের আলোচনা মানুষের মুখে মুখে ঘুরে বেড়াতো সেই তখন থেকেই যখন তিনি ছিলেন একটি ছোট্ট বালক মাত্র..... ২ আমর ইবনে মাদী কারাক_আরবের বিখ্যাত বীরপুরুষদের অন্যতম প্রধান, অন্য সকল বাঁরকে তাদের গোত্রের দিকে সম্বন্ধ করে বলা হলেও তাকে গোটা আরবের বীর বলে আখ্যায়িত করা হত। তিনি কাদেসিয়ায় তৃষ্ণার্ত হয়ে মারা যান।
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।