আলোর মিছিল-১ ৮৩ আমার তৃলনায় বড় ফকীহ জ্ঞানী) এবং বিচারকার্য সম্পর্কেও তিনিই অধিক জ্ঞাত......৮ “আমার এই কসম যদি মিথ্যা হয়, তাহলে আপনার জন্য মিথ্যা শপথকারীকে বিচারক নিযুক্ত করা বৈধ হবে না। আর যদি আমার কথা সত্যি হয়, তাহলে তো শ্রেষ্ঠ ও যোগ্য ব্যক্তিকেই দায়িত্ব অর্পণ করা উচিত।” এবার ইয়াস রেঃ) গভর্নরের দিকে ফিরে বললেন-_ “মহামান্য গভর্নর !...... আপনি এমন একজনকেই বিচারকের দায়িত্ব দিতে চাইলেন, যিনি এটাকে জাহান্নামের তীরে অবস্থান মনে করে সেখান থেকে নিজেকে একটি মিথ্যা কসম দিয়ে বাঁচিয়ে নিলেন। যেই মিথ্যা কসমের জন্য তার কোন দুঃখ নেই, কেননা ওর জন্য তিনি হাজারবার এস্তেগফার করবেন। বরং তিনি মহাখুশি, কারণ এর মাধ্যমেই এক মহাবিপদ থেকে তিনি বাঁচতে পারলেন ।” একথা শুনে আদি বললেন-__ “যার সূক্ষ্ম বুদ্ধির কাছে এত ভয়ঙ্কর চালাকীও ধরা পড়ে যায়, বিচারপতি পদের জন্য তিনিই সর্বাধিক যোগ্য এবং এই জটিল দায়িত্ব তাকেই শোভা পায়।” অতঃপর ইয়াসকেই রেঃ) বসরা নগরীর বিচারক নিযুক্ত করলেন। সপ সং কে এই মহান ব্যক্তি, যাকে সর্বস্বত্যাগী খলীফা “উমর ইবনে আবদুল আযীয (রঃ) বসরা নগরীর বিচারপতি নির্বাচন করলেন? কে এই বিরল ব্যক্তি, যার ধীশক্তি, বুদ্ধিমত্তা ও উপস্থিত বুদ্ধির দৃষ্টান্ত দেওয়া হয় হাতেম তাঈর বদান্যতা, আহনাফ ইবনে কায়েসের১ * আহনাফ ইবনে কায়েস__একজন বিখ্যাত তাবেঈ ও প্রসিদ্ধ সরদার। তিনি ছিলেন নিজ গোত্র তামীম এর নেতা, সহনশীলতায় তিনি ছিলেন একজন প্রবাদপুরুষ, মৃত্যু ৭২ হিজরী।
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।