Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

৮২ তাবেঈদের ঈমানদীণ্ড জীবন আদি ইবনে আরতাত যথারীতি ইয়াস ও কাসেমকে ডেকে বললেন-__ নিযুক্ত করার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে আমি তোমাদের মতামত জানতে চাই.....” তারা উভয়েই বলতে লাগলেন-__“আমি নই উনিই এই পদের জন্য বেশী যোগ্য।” এই দাবীর সঙ্গে সঙ্গে প্রত্যেকেই যতদূর সম্ভব অন্যের ইল্ম, ফিকাহ ও মর্যাদা সম্পর্কে ব্যাপক আলোচনা করলেন। ইরাকের গভর্নর আদি বললেন__ “এ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত না করা পর্যস্ত তোমরা এখান থেকে উঠতে পারবে না।” এ কথা শুনে ইয়াস বললেন__ “হে গভর্নর! আপনি আমাদের দুজন সম্পর্কে ইরাকের দুই বিখ্যাত ফকীহ হাসান বসরী+ ও মুহাম্মদ ইবনে সীরীনকে জিজ্ঞাসা করুন, তারা দুজনই আমাদের দুজনকে ভালভাবে যাচাই করতে পারবেন।” ব্যাপারটি ছিল এই যে, কাসেম উপরোক্ত দুই ফকীহের খিদমতে আসা-যাওয়া করতেন এবং ফকীহদ্ধয়ও কাসেমের সঙ্গে যোগাযোগ রাখতেন। পক্ষান্তরে এ দু'জনের সঙ্গে ইয়াসের কোন সংযোগ বা পরিচিতি ছিলো না। ফলে কাসেম বুঝতে পারলেন যে, আসলে ইয়াস চায় তাকে এই দায়িত্বে জড়িয়ে ফেলতে। তিনি ভাবতে লাগলেন__ ইয়াসকে বাদ দিয়ে আমার কথাই বলবেন......” সুতরাং মুহূর্তমাত্র বিলম্ব না করে তিনি গভর্নরকে বললেন__ মহামান্য গভর্নর! আমাদের সম্পর্কে কাউকেই জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। ৯ হাসান বসরী রেঃ) বিখ্যাত তাবেঈ, তার জীবনী দেখুন দ্বিতীয় খণ্ডে।

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।