আলোর মিছিল-১ ৮১ ইয়াস ইবনে মুঁআবিয়া আল মুযানী রেঃ) সে রাতে “উমর ইবনে আবদুল আযীয রেঃ) এক ফোটাও ঘুমাতে পারলেন না, বিছানায় শুধু এপাশ-ওপাশ করলেন, মুহূর্তের জন্যও দু" চোখের পাতা এক হলো না তার, রাত্রটি তিনি বিনিদ্রই কাটালেন। বসরা নগরীর কাজী নির্বাচনের চিস্তাটি দামেস্কের সেই শীতল রাতে আমীরুল মুমিনীনকে এমনই ব্যাকুল করে রেখেছিলো । তিনি পেরেশান হয়ে এমন একজন কাজী নির্বাচনের কথা ভাবছিলেন যিনি নিখৃতভাবে মানুষের মাঝে ইনসাফের তুলাদণ্ড প্রতিষ্ঠা করতে পারবেন। যিনি নির্ভলভাবে আসমানী বিধানের আলোকে তাদের মাঝে বিচার মিমাংসা দুর্বিনীত। হকের উপর যিনি হবেন পর্বতের মত অটল ও অবিচল। প্রাথমিক নির্বাচনে তিনি বেছে নিয়েছেন এমন দুজনকে যাদের কোন একজনের নির্বাচন চূড়ান্ত করতে তিনি রীতিমত হিমশিম খাচ্ছেন। কারণ তারা উভয়েই সমানে সমান। দ্বীনের বোধ ও চেতনায়, হকের ক্ষেত্রে অবিচলতায়.... চিন্তা ভাবনার দূরদর্শিতায়..... দৃষ্টিভংগির তীক্তা ও জ্ঞানের গভীরতায়..... তিনি একজনের মধ্যে প্রাধান্য দেওয়ার মত একটি বৈশিষ্ট্য পেলে, অন্যজনের মধ্যেও পেয়ে যান তার মোকাবিলায় আরেকটি বৈশিষ্ট্য। এভাবে ছন্দ ও অস্থিরতার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের পূর্বেই যখন ভোরের আরতাতকে_যিনি তখন তার সঙ্গেই অবস্থান করছিলেন, ডেকে হে আদি..... তুমি ইয়াস ইবনে মু'আবিয়া আল মুযানী এবং কাসেম ইবনে রাবী'আ হারেসীকে ডেকে বসরা নগরীর বিচারক নিয়োগের বিষয়ে আলোচনা কর। তাদের মতামত নিয়ে তাদের কোন একজনকেই এই দায়িত্ব অর্পণ কর। সরস -ঙ৬
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।