তিনি সাইয়েদ আবুল হাসান আলী নদভীর সভাপতিত্বে “রাবেতা আল আদাবুল ইসলামী"র অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠালগ্ন থেকেই এর সহ-সভাপতি। এছাড়াও বহু সংস্থা, সংঘ ও কমিটির তিনি ছিলেন একজন সক্রিয় ও প্রিয় সদস্য। * মৃত্যু ১৯৮৬ শ্রীষ্টাব্দের ১৮ই জুলাই শুক্রবারে তৃর্িস্তানের ইস্তাম্বুল শহরে ইন্তেকাল করেন। তাকে দাফন করা হয় সেখানেরই 'ফাতেহ" গোরস্তানে। যেখানে সমাহিত রয়েছেন অনেক সাহাবী ও ভ্তাবেঈ। জীবদ্দশায় যাদেরকে তিনি সর্বাধিক ভালবাসতেন এবং যাদের পাশে একটু স্থান পাওয়ার ব্যাকুল প্রার্থনা করতেন মহান প্রভুর দরবারে, আল্লাহ সেই প্রার্থনা কবুল করে পৃথিবীতেই তার মৃতদেহকে স্থান দিয়েছেন মহান সাহাবী ও তাবেঈদের কবরের পাশে। সর্বশক্তিমান আল্লাহর দরবারে আমাদের প্রার্থনা_ চিরস্থায়ী জান্নাতেও তাকে তাদের সঙ্গী বানিয়ে দিন। আমীন!
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।