৭৪ তাবেঈদের ঈমানদীপ্ত জীবন রাবী" ইবনে খোসাইম (রঃ) শিষ্যত্ব গ্রহণ করেছিলেন “স্বভাব চরিত্রে” “আকৃতি-প্রকৃতিতে” রাসূলুল্লাহ সোঃ)এর সর্বাধিক নিকটতম সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রোঃ)এর। উত্তাযের খেদমতে তিনি এমনভাবে লেগে থাকতেন যেমন সন্তান পক্ষান্তরে উত্তাযও শিষ্যকে এমন ভালবাসতেন যেমন পিতা বাসে তার একমাত্র সন্তানকে... রাবী ইবনে খোসাইমের জন্য ইবনে মাসউদের গৃহে ছিলো সার্বক্ষণিক সাধারণ অনুমতি, তিনি যতক্ষণ উত্তাযের কাছে থাকতেন ততক্ষণ সেখানে আর কারও প্রবেশাধিকার থাকতো না। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) রাবী এর পরিচ্ছন্ন হৃদয়, নিম্কলুষ অন্তর ও ইখলাসপূর্ণ ইবাদত দেখে ভীষণ আফসোস করতেন। তিনি ভেবে ব্যথিত হতেন রাবী এর জীবন রাসূলের (সাঃ) যুগ থেকে বিলম্বিত এবং তাঁর সাহাবী হওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত বলে। তিনি রাবীকে বলতেন-__ “হে আবু ইয়ািদ! যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দেখতেন, তবে অবশ্যই তোমাকে খুব ভালবাসতেন।” তিনি আরো বলতেন__ আর নিষ্ঠাবানদের কথা......৮ স র্ক স আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) তার সম্পর্কে মোটেও অতিরঞ্জিত কিছু বলেননি, কেননা রাবী ইবনে খোসাইম তাকওয়া, পরহেযগারী ও খোদাভীতির এমন উচ্চ শিখরে পৌছেছিলেন, যেখানে তখনকার খুব অল্প লোকই পৌছুতে সক্ষম হয়েছিলেন। তার তাকওয়া, পরহেযগারী সম্পর্কে এমন এমন বক্তব্য বর্ণিত
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।