আলোর মিছিল-১ ৭৩ £ “বাবারে ! তোমার চোখে কি একটুও ঘুম নেই? !” তিনি জবাব দিতেন_ £ “যার শক্রর ভয় আছে, তার চোখে কি আঁধার ছড়িয়ে পড়লে ঘুম থাকতে পারে?!” একথা শুনে চোখের পানিতে বৃদ্ধার গাল ভেসে যেত, তিনি ছেলের জন্য দু'আ করতেন। আরো পরে রাবী রঃ) যখন যুবক হলেন, তার সঙ্গে সঙ্গে যুবক হলো তার পরহেযগারী এবং খোদাভীতি..... রাতের আধারে যখন সব মানুষ নরম বিছানায় গা এলিয়ে দিতো তখন এই যুবকের কান্নাকাটি আর বিলাপ মায়ের কোমল মনকে অস্থির করে তুলতো। এমন কি তার মনে নানারকমের ভালো-মন্দ সন্দেহের সুতরাং তিনি তাকে ডেকে বলতেন__ £ “বাবা গো! তোমার কি হয়েছে বলো না?!” “তুমি কিকোন অপরাধ করেছো.....” “তুমি কি কাউকে হত্যা করেছো.....” তিনি জবাব দিতেন-__ £ “হা, মা, আমি একটি প্রাণ হরণ করেছি...” সরল মা আফসোসের সুরে জিজ্ঞাসা করেন__ £ “বাবা গো! তৃমি বলো কে সেই নিহত ব্যক্তি, তার পরিবারের আল্লাহর কসম ! নিহত ব্যক্তির আত্মীয়-স্বজন তোমার কান্নাকাটি আর রাত্রি জাগরণের কথা শুনলে অবশ্যই তোমার উপর রহম করবে।” তিনি বলেন__ £ “কাউকে বলো না মা, তার কোন প্রয়োজন নেই। তাকে হত্যা করেছি গুনাহের অস্ত্র দিয়ে.....”
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।