Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

৭০ তাবেঈদের ঈমানদীপ্ত জীবন £ “হে মুনযির ! তোমার জানা বিষয়ে আল্লাহকে ভয় করো.... যা তুমি জাননা সে ব্যাপারে অভিজ্ঞ আলেমের শরণাপন্ন হও। হে মুনযির! (খাটি তওবার ইচ্ছা না থাকলে) তোমাদের মধ্যে কেউ যেন এরকম না বলে-_ হে আল্লাহ! আমি অতীতের গুনাহ ত্যাগ করে তোমার কাছে ফিরে আসছি, অতঃপর সত্যি যদি ফিরে না আসে তাহলে সেটা হবে মিথ্যা ওয়াদার শামিল। বরৎ বলা উচিত হে আল্লাহ! আমার তওবা কবুল করো, তাহলে সেটা হবে দুঁ'আর শামিল। হে মুনযির ! মনে রেখো দুনিয়াদারী কথায় কোন কল্যাণ নেই, কল্যাণ কেবল এই কথাগুলোতে-__ লা ইলাহা ইল্লাল্লাহ..... আল্লাহু আকবার..... আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ..... বলার মধ্যে । এছাড়াও কল্যাণের প্রার্থনায়..... অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনায়...... সৎকাজের আদেশে..... অসৎকাজের নিষেধে..... এবং কুরআন পাঠে, কল্যাণ রয়েছে। এছাড়া আর কোন কথায় কোন কল্যাণ নেই।” মুনযির বললেন__ £ “আমরা দীর্ঘসময় আপনার কাছে বসেও, আপনাকে কোন কবিতা বলতে শুনলাম না, অথচ আপনার কোন কোন সঙ্গীকে দেখেছি তারা কবিতা বলে দৃষ্টান্ত দিয়ে থাকেন।” তিনি বললেন-_ £ “এখানে (দুনিয়ায়) যে কথাই বলবে সেটাই লিখিত হবে এবং সেখানে পরকালে) তোমাকে পড়ে শোনানো হবে..... আমি চাইনা, আমার আমলনামায় এমন কোন পংস্তি লিখা হোক

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।