Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

ডক্টর আবদুর রহমান রাফাত পাশা রেঃ) ৪ জন্ম__১৯২০ শ্বীষ্টাব্দে। জন্মস্থান__সিরিয়ার উত্তরাঞ্চলের “আরীহা” শহর। সেখানেই প্রাথমিক শিক্ষা। মাধ্যমিক পরীক্ষা পাশ করেন “হলব' শহরের খসরুবিয়া বিদ্যালয় থেকে। উচ্চ মাধ্যমিক ডিগ্রী আল-আজহারের “উসূলুদ্বীন” ধর্ম) অনুষদ থেকে। সব শেষে কায়রো ইউনিভার্সিটি থেকে আরবী সাহিত্যে অনার্স, মাস্টার্স ও পি.এইচ.ডি করেন। ৪ কর্মজীবন শুরু করেন শিক্ষক ও পরীক্ষক হিসাবে। দ্বিতীয় পর্যায়ে নিযুক্ত হন সিরিয়ার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আরবী ভাষার প্রধান পরিদর্শক 017595010)। অতঃপর দামেস্কের উলুমে আরাবিয়ার প্রকল্পাধীন “দারুল কুতুব" এর ব্যবস্থাপনা পরিচালক এবং পাশাপাশি দামেস্ক ইউনিভার্সিটির কলা অনুষদের প্রভাষক। * সৌদিয়ায় বদলি হয়ে ইমাম মুহাম্মদ ইবনে সউদ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা । এখানে তিনি ইসলামী সাহিত্য কারিকুলাম এবং “অলঙ্কার ও সমালোচনা" বিভাগের চেয়ারম্যান, “মজলিসে ইলমী"'র (শিক্ষা পরিষদ) আজীবন সদস্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা পর্ষদ প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেন। জনাব ডঃ আবদুর রহমান ইসলামী সাহিত্য সৃষ্টির উদ্বোধক নন বরং তার পূর্বে বহু চিন্তাশীল ও গবেষকই এ কাজ করেছেন... কিন্ত একমাত্র তিনিই পূর্বসূরীদের স্বপ্নের বাস্তবায়ন ও স্বার্থক রূপায়ন ঘটাতে সক্ষম হয়েছিলেন। তিনি একাই সাহিত্য ও সমালোচনার ক্ষেত্রে ফুটিয়ে তুলেছিলেন পরিপূর্ণ ইসলামী ভাবধারা ।

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।