Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

৬৮ তাবেঈদের ঈমানদীপ্ত জীবন এমনি মুহূর্তে আমাদের সামনে হাজির হলো শায়খের ছেলে, সে সালাম দিয়ে বললো-_ £ “আববাজান ! আম্মা কষ্ট করে আপনার জন্য বিশেষভাবে একটু মিষ্টান্ন তৈরী করেছেন। আপনার কখন ইচ্ছা হবে-_সেটার জন্য আম্মা ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন__এখন কি সেটা নিয়ে আসবো?” তিনি বললেন__ £ “নিয়ে এসো।” ছেলেটি মিষ্টান্ন আনতে গেলে তখনই এক ভিক্ষুক দরজায় আওয়াজ দিলো, শায়খ বললেন-__“ওকে ভেতরে নিয়ে এসো।” সে বাড়ির আঙ্গিনায় প্রবেশ করলো, আমি দেখলাম, ছিন্ন, ভিন্ন পোশাক পরা এক বৃদ্ধ, যার মুখ থেকে লালা গড়িয়ে গড়িয়ে পড়ছে। স্পষ্টই বুঝা যাচ্ছে_-লোকটি অপ্রকৃতিস্থ, পাগল। আমি চোখ ফিরিয়ে নেবার আগেই শায়খের ছেলে সেখানে প্রবেশ রাখতে নির্দেশ দিলেন। ভিক্ষুক থালাটির উপর যেন ঝাঁপিয়ে পড়ে গোগ্রাসে গিলতে লাগলো। একটু একটু করে সবটুকু খেয়ে, মুখের লালায় থালাটি নোঙরা করে রেখে সে চলে গেলো। ছেলে আফসোস করে বলতে লাগলো-__ “আব্বাজান ! আল্লাহ আপনার উপর রহম করুন, আম্মার এত কষ্ট এবং আগ্রহ_-সবকিছু উপেক্ষা করে আপনি মিষ্টিটুকু নিজে না খেয়ে এমন এক পাগলকে খাওয়ালেন যে বুঝতেও পারলো না-_-ওগুলো ছিলো কত দুর্লভ !” শায়খ বললেন__ £ “বেটা ! সে বুঝতে না পারলেও আল্লাহ কিন্তু বুঝতে পেরেছেন....” এরপর তিনি তেলাওয়াত করলেন__ ৩৮5 £ এ লতা চাও অর্থাৎ “কম্মিনকালেও তোমরা কল্যাণ লাভ করতে পারবে না, যদি তোমাদের প্রিয় বস্ত থেকে ব্যয় না করো ।”__আল ইমরান £ ৯২

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।