Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

আলোর মিছিল-১ ৬৭ “তাহলে আসল রোগ কোন্টি ?”__মুনযির আদবের সঙ্গে জিজ্ঞাসা করলেন। ঃ “আসল রোগ হলো গুনাহ.....” £ “তার ওষুধ কি?!” £ “একমাত্র ওষুধ__এস্তেগফার।” £ “সুস্থ হওয়ার উপায় কি?”-_মুনযিরের জিজ্ঞাসা। £ “.....তওবা.... এমন তওবা যার পর আর গুনাহের পুনরাবৃত্তি হবে এরপর তিনি তীক্ষদৃষ্টিতি আমাদের দিকে তাকিয়ে বললেন-_ £ “গোপন গোনাহগুলোর ব্যাপারে সাবধান.....” সেগুলো মানুষের কাছে, যতই গোপনীয় হোক না কেন, আল্লাহর কাছে মোটেও গোপনীয় নয়। সেগুলোর ওষুধ খোজ.....” মুনযির জিজ্ঞাসা করলেন_ £ “ওগুলোর ওষুধ কি?” শায়খ বললেন-__ £ “তাওবাতুন নাসূহা”+ এরপর তিনি এমনভাবে ক্রন্দন করতে লাগলেন যে, চোখের পানিতে তার দাড়ি ভিজে গেলো। মুনির বললেন__ £ “এত ইবাদত ও পরহেযগারী সত্বেও আপনি কাঁদছেন?!” তিনি বললেন-__“.....হায় আমার পরহেযগারী ! !” আহা ! আমাদের দেখা সেইসব মানুষকে যদি তোমরা দেখতে, যদি তাদের পরহেযগারীর খবর রাখতে ! যাদের তুলনায় আমাদের পরহেযগারী চুরি, ডাকাতির সমতুল্য” (তিনি সাহাবীদের প্রতি ইংগিত করেছেন) হেলাল বলেন__ ১ তওবাতুন নাসূহা-_এমন খাটি তওবা যাতে পুনরায় পাপাচার না করার দৃঢ় সংকল্প ব্যক্ত হয়।

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।