Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

৬৬ তাবেঈদের ঈমানদীপ্ত জীবন খুলবেন না। কারণ যিকির ও ফিকির চিন্তা) এ দুটোই তার কথা ও নীরবতা। মুনযির বললেন__ £ “তাহলে চলুন আল্লাহর নামে রওনা দেই।” তারা যখন সেখানে পৌছলেন উভয়ে তাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন__ £ “কেমন আছেন?” £ “শরীরে বল নেই, ইবাদত বন্দেগী করতে পারি না, শুধু শুয়ে বসে রিযিক ধবংস করছি...” হেলাল (রঃ) বললেন__ “কুফা নগরীতে একজন বিখ্যাত চিকিৎসক এসেছেন, আপনি অনুমতি দিলে তাকে একবার নিয়ে আসতে পারি।” তিনি জবাব দিলেন__ £ “হেলাল ! আমি জানি ওষুধের মধ্যে কার্যকারিতা আছে। কিন্ত “আদ, সামুদ, কুপবাসী এবং এদের মধ্যবর্তী অনেক সম্প্রদায় কেন ধ্বংস হয়েছিলো?১ কত পার্থিব মোহ এবং পৃথিবীর ভোগ সামগ্রীর প্রতি তাদের কত আকাত্খাই না ছিলো! শক্তি ও ক্ষমতায় আমাদের চেয়ে তারা কতই না কঠিনতর ছিলো... তাদের মাঝেও নিশ্চয় অনেক চিকিৎসক ছিলো... ছিলো অনেক রুগী..... কিন্তু আল্লাহর আযাব থেকে না তাদের চিকিৎসক মুক্তি পেয়েছে, না পেয়েছে রুগী! ! আসল রোগ যদি এটাই হতো যা তোমরা দেখতে পাচ্ছ, তাহলে আমি অবশ্যই তোমার এ ডাক্তারের চিকিৎসা নিতাম.....” ১ তিনি সূরা ফুরকানের ৩৮নং আয়াতের দিকে ইঙ্গিত করেছেন, যাতে রয়েছে__ “আমি ধ্বংস করেছি “আদ, সামুদ, কুূপবাসী এবং এদের মধ্যবর্তী অনেক সম্প্রদায়কে ।”

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।