আলোর মিছিল-১ ৬৫ রাবী ইবনে খোসাইম রেঃ) হেলাল ইবনে ইসাফ+ তার মেহমান মুন্যির সাওরী২কে বললেন__ £ “হে মুনযির! তুমি কি আমার সঙ্গে শায়খের দরবারে যাবে, মুনযির বললেন_-£ “অবশ্যই যাব......৮ “আল্লাহর শপথ আমি তো শুধুমাত্র শায়খ রাবী ইবনে খোসাইমের সঙ্গে সাক্ষাতের আকাঙ্খায় এবং তার ঈমানের নূরে আলোকিত মজলিসে কিছুটা সময় কাটানোর আকর্ষণে এই কুফা নগরীতে ছুটে এসেছি। সুতরাৎ সেখানে তো যাবই।” “কিন্ত তুমি কি আমাদের জন্য তার অনুমতি নিয়েছ?”-__মুনযির জিজ্ঞাসা করলেন। “আমি শুনেছি তিনি পক্ষাঘাতে আক্রান্ত হবার পর থেকেই আর কোথাও বের হন না, আপন গৃহে আপন প্রভুর ইবাদত বন্দেশীতে সময় কাটিয়ে দেন। কোন মানুষকে সাক্ষাত প্রদানে তিনি তেমন আগ্রহী নন।” হেলাল (রঃ) বললেন-__ £ “কুফার লোকেরা যতদিন ধরে তাকে জানে, তিনি তো আগাগোড়া এমনই ছিলেন, অসুখ তার মধ্যে নতুন কোন পরিবর্তন আনেনি ।” মুনযির বললেন__ £ “তাহলে তো আমাদের যেতে কোন বাধা নেই।” “তবে এই সব শায়খের বিভিন্ন হাল ও বিভিন্ন আদাত (অভ্যাস) থাকে। সুতরাং আমরা কি প্রশ্ন করে করে তাঁর কথা শুনবো নাকি চুপচাপ বসে তিনি যা বলেন তাই শুনতে থাকবো?” হেলাল বললেন-__ “তুমি কিছু জিজ্ঞাসা না করলে রাবী" ইবনে খোসাইম কিছুতেই মুখ ৯ হেলাল ইবনে ইসাফ আশজাঈ, তিনি ছিলেন একজন নির্ভরযোগ্য প্রথম শ্রেণীর তাবেঈ। ২ মুনযির সাওরী, তিনি ছিলেন একজন পরবর্তী তাবেঈ। -৫
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।