আলোর মিছিল-১ ৫৯ ইবনে মুহাম্মদ ইবনে তালহার সান্তবনাবাণীই ছিলো সবচেয়ে উত্তম। তিনি বললেন-__ £ “হে আবু আবদুল্লাহ ! সুসংবাদ গ্রহণ করুন, আপনার সমগ্র অংগ থেকে একটি অংগ এবং সকল সন্তানের মধ্য থেকে মাত্র একটি সন্তান আপনার পূর্বেই জান্নাতে পৌছে গেছে..... ইনশাআল্লাহ একক অংশের পিছে পিছে সমগ্রটাও একই গন্তব্যে পৌছে যাবে... আল্লাহ তাআলা আমাদের জন্য আপনার সেই অসাধারণ জ্ঞান, ফিকাহ ও মতামতকে অবশিষ্ট রেখেছেন যার আমরা অভাবী এবং যার প্রয়োজনীয়তা আমাদের ফুরোয়নি...... উহার দ্বারা আল্লাহ আপনাকে এবং আমাদেরকে উপকৃত করুন..... আল্লাহই আপনার সওয়াবের মালিক, তিনিই আপনার উত্তম হিসাবের জামিন।” সং র্য ক “উরওয়াহ ইবনে যুবাইরের সমগ্র জীবনটাই ছিলো মুসলমানদের জনা হিদায়াতের আলোকবর্তিকা, সফলতার পথপ্রদর্শক এবং কল্যাণের তিনি সর্বাধিক যত্ববান ছিলেন বিশেষতঃ নিজ সন্তানদের শিক্ষা-দীক্ষার প্রতি সার ব্যাপকভাবে সকল মুসলমানের সন্তানদের প্রতি, সুতরাৎ তাদেরকে উপদেশ প্রদানের সামান্য সুযোগকেও তিনি গনীমত হিসাবে গ্রহণ করতেন। তিনি একটি মুহূর্তের জন্যও তাদের হিতাকাঙ্খার সুযোগকে অবহেলা করতেন না। তিনি সর্বদাই তাদের কল্যাণ কামনা করতেন। উৎসাহিত করে বলতেন__ £ “বাবারা ! তোমরা ইল্ম শিক্ষা কর এবং তার হক আদায় কর__ তোমরা আজ ছোট ও গুরুত্বহীন হলেও খুব শীঘ্বই আল্লাহ
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।