আলোর মিছিল-১ ৫৭ দৃষ্টিহীনতার কারণ জানতে চাইলে লোকটি বললো-_ £ “আমীরুল মুমিনীন ! আব্স গোত্রে আমার চেয়ে ধন, জন, সন্তান ইত্যাদিতে এম্বর্যশালী লোক আর একটিও ছিলো না; আমিই ছিলাম তাদের মাঝে সর্বাধিক সম্পদশালী, ঈর্ষণীয় সুখ ও সৌভাগ্যের মালিক। আমি পরিবারবর্গ ও সম্পদসহ আমার স্বজাতির লোকদের সঙ্গে এক উপত্যকায় বাস করতাম। হঠাৎ এক রাতে আমাদের দিকে তেড়ে আসলো এক সর্বগ্রাসী বন্যা। তেমন ভয়াবহ বন্যা ইতিপূর্বে আমরা আর কখনো যা আমার সকল সম্পদ, পরিবার, পরিজন ও সন্তানকে ভাসিয়ে নিলো..... বন্যার সেই ভয়াবহ ঢল আমার জন্য একটি মাত্র উট ও এক ছোট্ট শিশু ছাড়া আর কিছুই রেখে গেলো না। উটটি ছিলো খুবই দুষ্ট প্রকৃতির, সে আমার হাত থেকে ছুটে পালালো, আমি বাধ্য হয়ে কোলের ছোট্ট শিশুকে মাটিতে শুইয়ে দিয়ে তার পিছে পিছে ছুটতে লাগলাম...... সামান্য কিছু দূর যেতেই শিশুটির চিৎকার আমার কানে এসে লাগলো...... তাকিয়ে দেখি একটি নেকড়ের মুখে আমার মা-হারা সন্তানের মাথা। আমি এবার ঘুরে শিশুটির দিকে দৌড়ালাম, আমি সেখানে পৌছুতে পারলাম না, তার আগেই আমার একমাত্র মাস্হারা সন্তানটিকে খেয়ে শেষ করলো নেকড়ে বাঘটি। এবার আমি আবার জীবনের শেষ সম্বল উটটির পিছে দৌড়াতে লাগলাম। একসময় তার কাছে পগ্লৌছে গেলাম, তার লাগাম ধরতে গেলাম অমনি সে পা দিয়ে আমার মুখে সজোরে আঘাত করলো, আমি লুটিয়ে পড়লাম মাটিতে, সঙ্গে সঙ্গে আমার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেলো, এই সুন্দর পৃথিবী আমার কাছে পুরোপুরিই আঁধার হয়ে এলো। এভাবেই মাত্র একটি রাতের ব্যবধানে আমি হয়ে পড়লাম সন্তান ও সম্পদহীন, পরিবারহারা, সবশেষে দৃষ্টিশক্তিহীন..... সবকথা শুনে খলীফা দারোয়ানকে নির্দেশ দিলেন__
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।