৫৪ তাবেঈদের ঈমানদীপ্ত জীবন মেহমানের চূড়ান্ত সম্মান প্রদর্শন করলেন। কিন্তু এরপর আল্লাহ তাআলার ইচ্ছায় বাতাস বইতে লাগলো জাহাজের প্রতিকুলে-_ “উরওয়াহর ছেলে খলীফার আস্তাবলে গেলেন শ্রেম্ঠ ঘোড়াগুলো দেখার জন্য আর সেখানেই তাকে এমন ভীষণভাবে আঘাত করে বসলো একটি ঘোড়া, যাতে তার জীবন প্রদীপ সঙ্গে সঙ্গেই নিভে গেলো। ব্যথাতুর পিতা ছেলের সমাধির মাটি হাত থেকে ঝেড়ে ফেলার আগেই তাঁর এক পা আক্রান্ত হলো ভীষণ ক্যান্সারে। তার পায়ের নলা ফুলে গেলো, ব্যথা তীব্র হতে লাগলো এবং দ্রুত সে ব্যথা ছড়িয়ে পড়তে শুরু করলো। খলীফা ব্যাকুল হয়ে আশপাশের সকল চিকিৎসককে তলব করলেন... তাদেরকে তিনি যেকোন মূল্যে উপযুক্ত চিকিৎসার জন্য উৎসাহিত করলেন..... কিন্তু সকল চিকিৎসক একমত হয়ে বললেন-_ ব্যথা সারা দেহে ছড়িয়ে তাঁকে মৃত্যুর কোলে ঠেলে দেয়ার আগেই পা কেটে শরীর থেকে দ্রুত বিচ্ছিন্ন করে দিতে হবে, এছাড়া এখন আমাদের আর কোন উপায় নেই। শল্য চিকিৎসক গোস্ত, হাড্ডি ও চামড়া কাটার সরঞ্জাম নিয়ে হাজির হলেন। তিনি উরওয়াহকে বললেন__ £ “আপনাকে সংজ্ঞাহীন করার জন্য এক ঢোক নেশাকর পানীয় পান করাতে চাই। তাতে আপনি যন্ত্রণা থেকে বাঁচতে পারবেন ।” £ তিনি বললেন, “খবরদার... এমন করবেন না.....৮” উরওয়াহ বললেন-_ £ “আমার শরীর থেকে একটি অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যাবে আর আমি
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।