Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

আলোর মিছিল-১ ৫১ এ বিষয়ে একটি উল্লেখযোগ্য ঘটনা হলো-__ হযরত উমর ইবনে আবদুল আযীয (রঃ) খলীফা ওয়ালীদ ইবনে আবদুল মালিকের আঞ্চলিক প্রশাসক হিসাবে মদীনায় এলেন। তখন বহু মানুষ তার কাছে সমবেত হলো এবং তার সঙ্গে সালাম বিনিময় করলো। আমন্ত্রণ জানালেন, যাদের শীর্ষে ছিলেন “উরওয়াহ ইবনে যুবাইর..... স্বাগত জানালেন, স্ব সম্মানে তাদেরকে বসতে দিলেন। এরপর তিনি আল্লাহ তাআলার যথাসাধ্য হামদ ও ছানা (গুণগান) আদায়ের পর বললেন__ “আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনে আমন্ত্রণ জানিয়েছি যার ফলে আপনারা হবেন আমার ন্যায় ও ইনসাফের সহযোগী এবং লাভ করবেন অশেষ নেকী। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনাদের মতামত ছাড়া কোন বিষয়ে আমি চূড়ান্ত ফয়সালা করবো না। আপনারা যদি কাউকে অন্যের উপর জুলুম করতে দেখেন, অথবা কারো উপর আমার কোন কর্মচারীর জুলুমের খবর শুনতে পান, তাহলে আপনাদের কাছে আল্লাহর দোহাই দিচ্ছি, দয়া করে সেটা আমাকে জানাবেন।” “উরওয়াহ ইবনে যুবাইর একথা শুনে তাঁর জন্য কল্যাণের দু'আ করলেন এবং হক ও হেদায়াতের উপর তাকে অবিচল রাখার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। সক সু “উরওয়াহ ইবনে যুবাইর ছিলেন ইল্ম ও আমলের এক জীবন্ত প্রতিচ্ছবি। ইবাদত-বন্দেগী, তাকওয়া-পরহেযগারী ও যোহদের সর্বোচ্চ ধাপ তিনি অতিক্রম করেছিলেন, যার ফলে প্রচণ্ড শ্রীষ্মেও তিনি বিরামহীন রোযা রাখতেন।

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।