প্রকাশকের কথা 2৪ 559140৮০ হজ্জের সময় বাইতুল্লাহ্ শরীফের দক্ষিণে অবস্থিত ছোট একটি লাইব্রেরী থেকে "ছুওয়ারুম মিন হায়াতিস্ সাহাবাহ্, নামক একটি চমৎকার কিতাব ক্রয় করি। নামায, তাওয়াফ, তিলাওয়াত ও হজ্জের অন্যান্য কার্যাদির ফাঁকে ফাঁকে যখনই একটু অবসর পেতাম কিতাবটি নিয়ে বসে যেতাম, এমনকি মিনা, আরাফাহ ও মুজদালিফার ব্যস্ততম দিনগুলোতেও কিতাবটি সাথে রেখেছি এবং সামান্য সুযোগেও সেটা পড়ার কাজ অব্যাহত রেখেছি। কিতাবটি আমার এতই পছন্দ হয়েছে যে, মদীনা শরীফে যখন এই একই কিতাব মক্কা শরীফের চেয়ে দশ রিয়াল কমে পেলাম, তখন এক গ্্রেহাস্পদকে হাদীয়া দেওয়ার জন্য আরো একটি কপি ক্রয় করলাম। এই পবিত্র সফরে অনেক মুরুববীকেও এর বিভিন্ন জায়গা থেকে অনুবাদ করে শুনিয়েছি। তারা সকলেই মুগ্ধ হয়ে শুনেছেন এবং বঙ্গানুবাদের পরামর্শ দিয়েছেন। কিন্ত নিজের অযোগ্যতার দরুন কখনোই এ দুঃসাহসী পদক্ষেপ নেওয়ার হিম্মত হয়নি। পরবর্তিতে যখন মাওলানা মাসউদুর রহমান সাহেবের সাথে সাক্ষাত হলো, তখন তাঁকে এটি অনুবাদের জন্য অনুরোধ করলে তিনি জানালেন এর একাধিক অনুবাদ বাজারে আছে, তবে “ছুওয়ারুম মিন হায়াতিত্তাবেঈন” নামে এই লেখকেরই অন্য আরেকটি চমত্কার রচনা আছে। আমি কিতাবটি দেখলাম, দেখে সাথে সাথে মাসউদ ভাইকে অনুবাদ করার জন্য অনুরোধ করলাম। তিনি অল্প কয়েক দিনেই প্রথম খণ্ডের কিছু অংশ অনুবাদ করে আমাকে দিলেন। আমি দেখলাম যে, অনুবাদটি এতই চমৎকার হয়েছে যে, মূল কিতাব পড়ার আর অনুবাদ পড়ার মাঝে কোন ব্যবধান খুজে পেলাম না।
— Page 5 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.