আলোর মিছিল-১ ৪৯ এরপর মুর্সআব ইবনে যুবাইর একদিন নিহত ভাই আবদুল্লাহর পক্ষ থেকে ইরাকের শাসক নিযুক্ত হন এবং শাসন প্রতিরক্ষায় তিনিও শেষ পর্যন্ত আততায়ীর হাতে নিহত হন...... এরপর আবদুল মালিক ইবনে মারওয়ানের পালা, নিজ পিতার আবদুল্লাহ ইবনে যুবাইর এবং মুর্সআব ইবনে যুবাইয়ের নিহত হওয়ার পর তার পক্ষেই সকল মুসলমানের সম্মিলিত সমর্থন ব্যক্ত হয়, তারই পক্ষে সর্বস্তরের মানুষের বাই'আত গৃহীত হয়। এভাবে তিনি হয়ে উঠেন বিশাল সাম্রাজ্যের সর্ববৃহৎ সম্রাট। তখনকার পৃথিবীর সবচেয়ে বড় বাদশা । কিন্তু সেই স্বপ্ন ও কল্পনার চতুর্থ সঙ্গী “উরওয়াহ ইবনে যুবাইরের কি হলো? এসো আমরা তার কাহিনী শুরু করি একেবারে গোড়া থেকে। সন্ত ক “উরওয়াহ ইবনে যুবাইরের জন্ম হয় হযরত উমর ফারুক (রাঃ)এর খেলাফতকাল শেষ হওয়ার এক বছর পূর্বে। তার পরিবার ছিলো সম্মান ও মর্যাদার বিচারে তৎকালীন পৃথিবীর সর্বোচ্চ ও সবশ্রেষ্ঠ। তার পিতা ছিলেন যুবাইর ইবনে আওয়াম, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের “হাওয়ারী” বা বিশেষ সহচর, যিনি ছিলেন ইসলামের সর্বপ্রথম তরবারী কোষমুক্তকারী, সর্বপরি যিনি ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজনের এক ভাগ্যবান অংশীদার। তার মাতা ছিলেন আবু বকর সিদ্দীক রোঃ)এর কন্যা আসমা, যার ডাকনাম দেওয়া হয়েছিলো যাতুন্নেতাকাইন বা দুই বেল্টওয়ালী*। তার নানা ছিলেন আবু বকর সিদ্দীক (রাঃ), রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ৯ এই নাম দেওয়ার কারণ, তিনি হিজরতের দিন নিজের কোমরবন্ধনী দুই টুকরো পানপাত্র। -8
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।