Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

আলোর মিছিল-১ ৪৭ “উরওয়াহ্‌ ইবনে যুবাইর রেঃ) পড়ন্ত বিকালের অস্তগামী সূর্য বাইতুল্লাহর উপর সোনালী রেখা বিস্তার করতে শুরু করলো, এতে বাইতুল্লাহর উন্মুক্ত ও পবিত্র প্রাঙ্গণে শীতলবায়ু প্রবাহের আভাস পেয়ে জীবিত সাহাবী ও বড় বড় তাবেঈদের অনেকেই তওয়াফ শুরু করে দিলেন, তারা হেরেমের বায়ুমণ্ডলকে সুবাসিত করে দিলেন তাকবীর ও তাহলীল দ্বারা, পুণ্যভূমির পরিবেশকে সুরভিত করে দিলেন উত্তম উত্তম দু'আর দ্বারা। সারাদিনের গুখর উত্তাপে তেতে উঠা কা'বা অঙ্গনের ভাপ কমে যাওয়ায় এখন অন্যরাও দলে দলে হালকাবন্দী হয়ে পবিত্র কা'বার আশপাশে বসে পড়লো। এই ঘরের মর্যাদা ও ভাবগান্তীর্য বুকে নিয়ে তারা আসন করে নিলো বিভিন্ন স্থানে। তারা বাইতুল্লাহর অপরূপ সৌন্দর্যমাথা দীপ্তি চোখভরে উপভোগ করছিলো। তারা পরস্পরের মাঝে চালাচ্ছিলো বিভিন্ন আলোচনা পর্যালোচনা, যার মাঝে কোন গুনাহ ছিলো না, ছিলো না কোন অর্থহীন কথা। কা'বা শরীফের অন্যতম খুঁটি রুকনে ইয়ামানীর কাছে বসেছিলো সুবাসিত পোশাক পরা ও উচ্চ বংশীয় চার তরুণ। উজ্জ্বল চেহারার এই চার তরুণের পোশাকের মিল আর হৃদয়ের ঘনিষ্ঠতা দেখে মনে হচ্ছিলো-_-ওরা যেন এই মসজিদে উড়ে বেড়ানো কতগুলো পায়রা। যুবাইর, উরওয়াহ ইবনে যুবাইর এবৎ আবদুল মালিক ইবনে মারওয়ান। পুণ্যপথের যাত্রী সেই চার তরুণের মাঝে আলোচনা ধীরে ধীরে এগিয়ে চললো, তাদের একজন হঠাৎ প্রস্তাব করে বসলো-__ £ চলো আমরা প্রত্যেকে নিজ নিজ জীবনের লক্ষ্য সম্পর্কে আল্লাহর কাছে প্রার্থনা জানাই..... এভাবে তাদের নিষ্পাপ কল্পনাগুলো অদৃশ্যের বিশাল ভুবনে ডানা মেলে উড়ে বেড়াতে লাগলো, তাদের স্বপ্নগুলো আকাঙ্খার সবুজ উদ্যানে পাখা মেলে ভাসতে লাগলো।

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।