৪২ তাবেঈদের ঈমানদীপ্ত জীবন জানাতে তার ভাই-বন্ধু, ছাত্র ও ভক্তের এক বিরাট দল বসরার পথে নেমে আসলো। তারা শহর ছেড়ে মারবাদ অঞ্চলে পৌছলে তিনি সকল ভক্তকে বললেন £ “এখন আমি দুআ করবো, আপনারা “আমীন” বলুন......” একথা শুনে সকলের নড়াচড়া বন্ধ হয়ে গেলো, ঘাড় উচু করে সবাই শেষ বারের মত তাকে দেখতে লাগলো। তিনি দু'হাত তুলে মুনাজাত করতে লাগলেন__ “ইয়া আল্লাহ! যে সব লোক আমার বিরুদ্ধে কুৎসা রটিয়েছে, অন্যায়ভাবে আমার উপর মিথ্যা অপবাদ দিয়েছে, যারা আমাকে মাতৃভূমি থেকে বহিচ্কারের জন্য দায়ী এবং যারা আমার ও আমার পরম বন্ধু জনদের মাঝে বিচ্ছেদের জন্য দায়ী...... ইয়া আল্লাহ! ইয়া আল্লাহ! আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, দয়া ইয়া আল্লাহ! তুমি তাদের দ্বীন ও দুনিয়াকে সুন্দর করে দাও..... তুমি আমাকে, তাদেরকে এবং সমস্ত মুসলমানকে তোমার রহমত, ক্ষমা ও অনুগ্রহ দ্বারা আচ্ছন্ন করে দাও, ইয়া আরহামার রাহিমীন !” এরপর তিনি বাহনের মুখ ঘুরিয়ে দিলেন সিরিয়ার দিকে, অতঃপর সম্পূর্ণ নতুন এই গন্তব্যের দিকে এগিয়ে গেলেন..... স্র্ স কাটিয়েছেন সিরিয়াতেই। সেখানে তিনি বাইতুল মুকাদ্দাসকে গ্রহণ করেছিলেন আপন আবাস হিসাবে। সেখানে তিনি আমীর মুআবিয়া ইবনে আবী সুফিয়ানের প্রচেষ্টায় লাভ করেছিলেন উপযুক্ত সম্মান ও মর্যাদা। এরপর যখন তিনি মৃত্যুশষ্যায় শায়িত, ভক্তবৃন্দ খবর পেয়ে তার
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।