Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

আলোর মিছিল-১ ৪১ কাছে ছাগলের জবাই করা এবং মরার মাঝে কোন ভেদাভেদ নেই। ফলে কোন্‌ পনীর হালাল আর কোন্টি হারাম তা নির্ণয় করতে পারি না। তবে যদি দু'জন মুসলমান বলে যে, এটা জবাই করা» ছাগলের তৈরী পনীর, তখন আমি পনীর খেতে মোটেও দ্বিধা করি না।” £ “আমীর উমারাদের মজলিসে যান না কেন?” £ “তোমাদের দুয়ারের প্রার্থী তো অনেক আছে; তাদেরকে ডেকে তাদের অভাব অভিযোগগুলো মিটিয়ে দাও.... তোমাদের দুয়ারে যার কোন প্রার্থনা নেই, তাকে তার আপন পথে চলতে দাও।” আমীরুল মুমিনীন উসমান (রাঃ)এর দরবারে এই খবর পুজ্খানুপুজ্খরূপে পৌছানো হলো, কিন্তু তার মধ্যে কোন রাষ্ট্রদ্রোহিতার চিহ্ন তিনি খুজে পেলেন না। পেলেন না আহলুস্‌ সুন্নাহ ওয়াল জামাআতের পরিপন্থী হওয়ার কোন প্রমাণও । তবে এও সত্য যে তার বক্তব্যে বিশৃঙ্খলার আগুন নিভলো না... বরং নানান কথার ফানুস তাকে ঘিরে বাতাসে উড়তে লাগলো। ক্রমেই তার সমর্থক ও বিরোধীদের মাঝে ভয়াবহ ফেতনা ধুমায়িত হতে লাগলো। ফলে উসমান রোঃ) তাকে সিরিয়ায় প্রত্যাবাসনের প্রস্থানের) নির্দেশ দিলেন...... সিরিয়ার গভর্নর মুআবিয়া ইবনে আবী সুফিয়ানকে নির্দেশ পাঠালেন__ ভালোভাবে তার ইস্তেকবাল করতে এবং তার মর্যাদার প্রতি যত্ববান হতে। ১ ছাগলের ছোট বাচ্চার পেট থেকে একটি অংশ দুধের মধ্যে ছেড়ে দেয়া হতো, এরপর সেই দুধ পনীর হয়ে যেতো। এটাই ছিলো তখন পনীর তৈরীর পদ্ধতি।

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।