8০ তাবেঈদের ঈমানদীপ্ত জীবন * তিনি আহলুস্ সুন্নাহ ওয়াল জামাআতের পরিপন্থী। * তিনি বিবাহের সুন্নাতকে অস্বীকার করেন। * কোন প্রাণীর দুধ ও গোস্ত খান না। হালাল মনে করেন না। * ক্ষমতাসীনদের কাছে যান না। অহঙ্কারী। এসব কথা শেষ পর্যন্ত আমীরুল মুমিনীন “উসমান (রাঃ)এর দরবারে উত্থাপিত হলো। সস খলীফা বসরার গভর্নরকে নির্দেশ পাঠালেন আমের ইবনে আবদুল্লাহকে ডেকে অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে সর্বশেষ ফলাফল তাকে জানাতে। গভর্নর তাকে ডেকে খলীফার নির্দেশের কথা শোনালে আমের বললেন £ “আপনি আমীরুল মুমিনীনের নির্দেশ পালন করুন, জিজ্ঞাসা করুন।” গভর্নর জিজ্ঞাসা করলেন__ £ “আপনি কি বিবাহের সুন্নাতকে অস্বীকার করেন?” তিনি জবাব দিলেন_ £” মোটেও না। বিবাহের সুন্নতকে আমি কখনোই অস্বীকার করি না। আমি জানি- ইসলামে সন্াস যাপনের সুযোগ নেই, তথাপিও আমি বিবাহ করিনি, তার কারণ__আমি এমনই দুর্বল ও অসহায় একজন মানুষ যার আশঙ্কা রয়েছে__আল্লাহর জন্য সম্পূর্ণ সমর্পিত হৃদয়টি হয়তো স্ত্রীর কাছে পরাজিত হয়ে যাবে।” £ “আপনি গোস্ত খান না কেন?” £ “না পেলে খাবো কিভাবে? খেতে ইচ্ছা করলে এবং তখন পেয়ে গেলে ঠিকই খাই।” £ “পনীর কেন খান না?” £ “কারণ আমার এলাকায় পনীর তৈরী করে অগ্নিপূজকেরা, যাদের
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।