৩৮ তাবেঈদের ঈমানদীপ্ত জীবন £ “না_ না, সেটা তোমাদের জানার দরকার নেই। আমার নাম ধরে তোমরা প্রশংসা করবে? অন্যদের কাছে আমার সুনাম ও খ্যাতি ছড়াবে? আমাকে ফুলাবে? আল্লাহর কসম আমি তা চাইনা, আমি সেটা হতে দেবোনা। আমি শুধু মহান আল্লাহর প্রশংসা করছি, তার কাছেই এর বিনিময় চাচ্ছি।” এ কথাগুলো বলেই তিনি সেখান থেকে সরে পড়লেন। লোকটির নাম ধাম জানার জন্য তারা নিজেদের একজন লোককে তার পিছে পিছে পাঠালো। যেতে লাগলো। তিনি স্বগোত্রীযদের মাঝে পৌছে সালাম কালাম করছিলেন, অনুসরণকারী দূর থেকে তাকে দেখিয়ে একজনকে জিজ্ঞাসা করলো-_ “আচ্ছা এ লোকটি কে?” “আশ্চর্য! তুমি তাকে চেনোনা 1” তিনিই তো বসরার বিখ্যাত আবিদ ও যাহিদ আমের ইবনে আবদুল্লাহ তামীমী (র৪ঃ)। 2 ০ 2 ০ ক্স এত কিছু সত্ত্বেও “আমের ইবনে আবদুল্লাহর জীবন নির্বঞ্চাট ছিলো না, ছিলো না মানুষের নির্যাতনমুক্ত। সত্য প্রকাশ ও অন্যায় প্রতিরোধ নামের আড়ালে একদল লোক তার বিরুদ্ধে তৎপর হয়ে উঠেছিলো। প্রত্যক্ষভাবে যে ঘটনার কারণে তিনি নির্যাতিত হয়েছিলেন, সেটা ছিলো এরূপ_ বসরার এক পুলিশ ঘাড় ধরে এক যিল্মীকে১ টেনে নিয়ে যাচ্ছে......
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।