Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

আলোর মিছিল-১ ৩৭ লোকটির বেশভূষায় সবাই ভাবলো--“এ আবার কোন্‌ আপদ এলো !” কিন্তু এই তাচ্ছিল্যভরা দৃষ্টি যখন লোকটির উপর থেকে সরে বাঝ্সটির উপর পড়লো তখন বিস্ময়ের ধাক্কা খেয়ে তারা সবাই সোজা হয়ে বসলো। ভাবলো-_-“এত চমৎকার বাক্সতো জীবনে আর চোখে পড়েনি ! এমনকি এখানে এই যে বিপুল গনীমত কিন্তু এসবের কোন একটিও কি এর মত কিংবা অন্তত এর কাছাকাছি হবার যোগ্য ? !” এরপর যখন বাবক্সটির ভেতরে তাদের চোখ পড়লো তখন তো তাদের বাকরুদ্ধ হবার যোগাড়, কারণ চমৎকার সেই বাক্সটি ছিলো দুষ্প্রাপ্য সব মাণিক্য ও মুক্তা দিয়ে ভরা ..... ফলে তাচ্ছিল্যপূর্ণ দৃষ্টির শিকার সেই এলোকেশ ও মলিন বেশধারীই সকলের নতুন এক ধরনের দৃষ্টির শিকার হলো, যার বাজ্ময় প্রকাশ ধবনিত হলো কারো কারো কণ্ঠে_ £ “কিন্তু তূমি পেলে কোথায় এই অমূল্য সম্পদের খনি? !”-_তাদের সুরে ফুটে উঠলো অসম্ভব বিস্ময় ও জিজ্ঞাসার তীব্র প্রকাশ। £ “অমুক যুদ্ধে_অমুক স্থানে গনীমত পেয়েছি....।” লোকটির গায়ে না মাখা উত্তর। £ “তুমি কিছু সরিয়ে রাখনি তো?” £ “আল্লাহ তোমাদের ভ্রান্তি দূর করুন...... এই বাক্স এবং পারস্যের যাবতীয় সম্পদ আমার কাছে কর্তিত নখের বরাবরও তো নয়..... এতে যদি শুধু বাইতুল মালের হক জড়িত না থাকতো তবে আল্লাহর কসম আমি “ওটা" ছুঁয়েও দেখতাম না। জানতে কীভাবে? আমি সরাতে চাইলে কেন এত কষ্ট করে ওটা এখানে টেনে আনবো £” £ “কে তুমি হে মহান ব্যক্তি? কী তোমার নাম?”-_রাজ্যের শ্রদ্ধা ও সমীহ এসে ভর করলো এবার তাদের কণ্ঠে।

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।