সম্রাট কেসরার রাজপ্রাসাদে অবতরণ করলেন। জমা করে হিসাব করতে। কেননা একপঞ্চমাংশ বাইতুল মালে পাঠিয়ে অবশিষ্ট মাল তিনি ভাগ করে দেবেন মুজাহিদদের মাঝে। তার সামনে জমা হলো বিভিন্ন প্রকার দামী ও উত্তম সম্পদ-_যা বর্ণনার অতীত এবৎ গণনারও অতীত। সঞ্চিত সম্পদরাশির মধ্যে আছে__সীসা দ্বারা সীল করা এক বিশাল ঝুড়ি, যাতে ঠাসা রয়েছে পারস্য সমাটদের সমস্ত স্বর্ণ, রৌপ্যের থালাবাসন। আছে__উত্তম ও দামী কাঠের তৈরী অনেক বাক্স, যেগুলোতে ঠেসে ঠেসে রাখা হয়েছে কেসরাদের কাপড়-চোপড় এবং মণিমুক্তার প্রলেপ দেওয়া বহু বর্ম ও কঠহার। আরো আছে__দুর্মূল্য আতর ও সুগন্ধির বেশ কয়েকটি বড় বড় বাঝ্স। এছাড়াও রয়েছে__-নারীদের সাজ-সরঞ্জাম, অলঙ্কার ইত্যাদির বিস্ময়কর সমাহার। এখানে রয়েছে__পর্যায়ক্রমে পারস্য সম্রাটদের আলাদা আলাদা খাপবদ্ধ তরবারী। রয়েছে সেই সব রাজা-বাদশা ও সেনাপতির তরবারী, যারা যুগে যুগে বশ্যতা মেনে নিয়েছে পারস্যের। কর্মচারীরা যখন সকলের উপস্থিতিতে এইসব গনীমতের মাল হিসাব করছিলো তখন হঠাৎ সেখানে ভীষণ ওজনের বিশাল একটি বাব্স নিয়ে হাজির ধুলিমলিন বেশ ও এলোমেলো কেশধারী একলোক। এই নামে পরিচিত। এই যুদ্ধে মুসলিম সেনাবাহিনী তৎকালীন সর্ববৃহৎ শক্তি পারস্যকে পরাজিত করে এক অবিশ্বাস্য বিজয় ও বিপুল গনীমত লাভ করেছিলো ।-_অনুবাদক
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।