Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

আলোর মিছিল-১ ৩৩ ইয়া আল্লাহ! আমি তোমার কাছে তিনটি প্রার্থনা করেছিলাম, যার দুইটি তুমি কবুল করেছো আর একটিতে আমাকে বঞ্চিত করেছো, সেটা আমাকে দাওনি। ইয়া আল্লাহ ! দয়া করে সেটাও আমাকে দান করো, যেন আমি প্রাণভরে তোমার ইবাদত করতে পারি।” এরপর তিনি উঠে পড়লেন তখন হঠাৎ আমার উপর তার চোখ পড়লে তিনি বুঝতে পারলেন রাতভর আমি তাকে অনুসরণ করেছি। ফলে তিনি অস্থির হয়ে পড়লেন এবং আফসোস করে বললেন__ £ “মনে হচ্ছে রাতভর আমাকে পাহারা দিয়েছো ? !” £ “হা, তা দিয়েছি।” __আমি জবাব দিলাম। “রাতভর যা দেখেছো, দয়া করে সেগুলো গোপন রেখো, আল্লাহ তোমার দোষক্রটি গোপন রাখবেন।” -__-তিনি আমাকে অনুরোধ করলেন। আমি তখন বললাম £ “আল্লাহর কসম ! হয়ত আমাকে আপনার তিনটি প্রার্থনার কথা বলবেন, না হয় যা দেখেছি সেটা সব মানুষের কাছে বলে দেবো।” তিনি বললেন-_“দূর বোকা ! এমন করো না।” আমি বললাম__“তাহলে আমি যা বললাম তাই করুন.....” এভাবে বারবার আমার জিদ দেখে তিনি বললেন-__ বলতে হবে যে, একথা তুমি কারো কাছে প্রকাশ করবে না।” আমি বললাম__“আমি আল্লাহর নামে কসম করছি যতদিন আপনি বেচে থাকবেন ততদিন এই রহস্য প্রকাশ করবো না।” তিনি বলতে শুরু করলেন_ আমি প্রার্থনা করেছিলাম যেন আল্লাহ আমার অন্তর থেকে তাদের ভালোবাসা দূর করে দেন। তিনি এই দু'আ কবুল করেছেন, ফলে এখন আমি একজন নারী এবং একটি দেয়ালের প্রতি দৃষ্টির মাঝে কোন পার্থক্য বুঝি না। এ দুটি আমার মনে কোন আলাদা অনুভূতি জন্মায় না।” আমি বললাম__“এতো হলো একটি, দ্বিতীয়টি কি?” ৩

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।