৩০ তাবেঈদের ঈমানদীপ্ত জীবন মানুষের ধন-এন্বর্যের ব্যাপারে তিনি ছিলেন ত্যাগী, আল্লাহর সম্পদ-সওয়াবের প্রতি ছিলেন তিনি ভীষণ অনুরাগী। দুনিয়া ও এর শোভার ব্যাপারে ছিলেন নিস্প্হ, আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের ব্যাপারেই ছিলো তার সকল আগ্রহ। রক সং সে সময় বসরার প্রধানতম ব্যক্তি ছিলেন বিখ্যাত সাহাবী আবূ মূসা আশ'আরী রোঃ)। তিনি ছিলেন সমৃদ্ধ এই শহরের গভর্নর। তিনিই ছিলেন এখান থেকে যে কোন গন্তব্যে চলমান সৈনিকদের প্রধান সেনাপতি। তিনিই ছিলেন এই শহরের প্রধান ইমাম, প্রধান শিক্ষক এবং হিদায়াত ও দাওয়াতের একজন তৎপর মুর্শিদ। তাবেঈ আমের ইবনে আবদুল্লাহ আকড়ে ধরলেন এই সাহাবীর আস্তিন। কী রণাঙ্গনে, কী রণাঙ্গনের বাইরে সবখানেই তিনি রইলেন এই মহান সাহাবীর নিত্যসঙ্গী ও খাদেম। তিনি তার সঙ্গী হলেন দেশে ও প্রবাসে। এই সাহাবীর কাছেই তিনি লাভ করলেন পবিত্র কুরআনের নিখুত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছিলো। তারই সূত্রে তিনি বর্ণনা করেছেন বিশুদ্ধ মার হাদীস। তারই কাছে অর্জন করেছেন দ্বীন ইসলামের সঠিক উপলব্ধি ও চেতনা। জ্ঞানার্জনের ঈপ্সিত স্তর যখন তিনি অতিক্রম করলেন তখন নিজের জীবনকে ভাগ করে নিলেন তিন ভাগে__ এক ঃ কুরআনের জন্যে, এ সময়ে তিনি বসরার মসজিদে মসজিদে গিয়ে কুরআনের শিক্ষা দিতেন। দুই £ নির্জন ইবাদতের জন্যে, এ সময়ে তিনি নিজের দু'পা নিস্তেজ না হওয়া পর্যন্ত নামাযে দাড়িয়ে থাকতেন।
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।