আলোর মিছিল-১ ২৯ “আমের ইবনে “আবদুল্লাহ রেঃ) এখন আমরা হিজরী চতুর্দশ বর্ষে। আমাদের সামনে বড় বড় সাহাবী ও তাবেঈনের কাফেলা, খলীফাতুল মুসলিমীন “উমর ইবনুল খাত্তাবের রোঃ) নির্দেশে যারা বসরা শহরের সীমান্ত পরিদর্শন করছেন। তারা সংকল্প করেছেন_এই নতুন শহরে পারস্যের গাজী সৈনিকদের জন্য একটি সেনাছাউনী তৈরী করবেন। গড়ে তুলবেন আল্লাহর পথে দাওয়াতের জন্য এক বাহিনী..... নির্মাণ করবেন পৃথিবীতে আল্লাহর হুকুম সমুন্নত করার এক কেন্দ্র। আর এঁ যে দেখা যায় দলে দলে মরু আরবের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসছেন মুসলিম জনতা, তারা আসছেন নবীন এই শহরটির দিকে। আসছেন নজ্দ থেকে..... এসব অঞ্চল থেকে তারা এখানে সমবেত হচ্ছেন নবীন এই মুসলিম শহরের সীমান্ত রক্ষার জন্য । সমাগত এই মুহাজির দলে ছিলেন নজদ থেকে আসা এক তামীম গোত্রীয় তরুণ, তারই নাম “আমের ইবনে আবদুল্লাহ তামীমী আম্বরী। সপ পরিচ্ছন্ন হৃদয় ও নির্মল আত্মার অধিকারী এক পবিত্র যুবক। নবগঠিত বসরা ছিলো সর্বাধিক ধনসম্পদ সমৃদ্ধ ও এম্বর্যপূর্ণ একটি মুসলিম শহর। কেননা সেখানেই জমা হচ্ছিলো সকল গনীমত লবৃ সম্পদ, সঞ্চিত হচ্ছিলো খাটি সোনার স্তূপ। কিন্তু তামীমী তরুণ “আমের ইবনে আবদুল্লাহর আকর্ষণ ছিলো না মোটেও এসবের প্রতি।
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।