Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

আলোর মিছিল-১ ২৫ £ “আবু মুহাম্মদ ! বলুন আর কি?” £ “আমীরুল মুমিনীন ! আপনার যিম্মী নাগরিকদের উপর সামর্থ্যের অতিরিক্ত করের বোঝা যেন না চাপানো হয়, সেদিকে লক্ষ্য রাখুন।” £ “গোলাম লিখে রাখো, সামর্থ্যের বাইরে যিম্মীদের কর উসুল করা হবে না।” £ “আবু মুহাম্মদ ! আর কিছু বলবেন?” £ “হা, আমীরুল মুমিনীন ! আর একটি কথা, নিজের মধ্যে তাকওয়া ও পরহেযগারী অর্জন করুন। ভুলে যাবেন না-_-আপনি পৃথিবীতে এসেছিলেন একা..... আপনাকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে একাই...... হাশরের মাঠে আপনাকে উঠানো হবে একা...... আল্লাহর সম্মুখে আপনাকে হিসাব দিতে হবে একা একাই...... আল্লাহর কসম! যাদেরকে আজ সঙ্গে দেখছেন, এরা কেউই আপনার সঙ্গী হবে না।” কথাগুলো শুনে হিশামের মাথা নিচু হয়ে গেলো, অধোমুখী খলীফার দুই চোখ থেকে অঝোরধারায় অশ্রু ঝরতে লাগলো। এরপর “আতা ইবনে আবী রাবাহ উঠলেন সেখান থেকে, আমিও উঠে পড়লাম তার সঙ্গে। আমরা যখন সদর দরজার কাছে পৌঁছলাম তখন একটি থলে হাতে নিয়ে তার পিছে এসে দাড়ালো এক কর্মচারী। সে থলেটি তার দিকে বাড়িয়ে ধরে বললো-_ তিনি বললেন-__ পা 94 (০০45 31 ৩০৮1 01 2 9 এও 221 ডি রাববুল আলামীন আল্লাহর কাছে মওজুদ রয়েছে।”-__শু“আরা £ ১০৯

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।