আলোর মিছিল-১ ২৩ মুসলমানদের কোন উপকারের সুযোগ হলে তিনি শাসকবর্গের দুয়ারে কড়া নাড়াতেন। এ ব্যাপারে একটি চমৎকার দৃষ্টান্ত উসমান ইবনে আতা খুরাসানীর বর্ণনায় উঠে এসেছে। তিনি বলেন-__ আমি পিতার সঙ্গে যাচ্ছিলাম খলীফা হিশাম ইবনে আবদুল মালিকের উদ্দেশ্যে। যখন আমরা দামেস্কের কাছাকাছি পৌছলাম তখন হঠাৎ কালো গাধায় চড়া এক বৃদ্ধকে দেখলাম, যার শরীরে ছিলো মোটা বুননের পুরাতন এক জীর্ণ জোব্বা, আর মাথায় লেপটে ছিলো একটি চিটচিটে টুপি। তার পা দুটো ছিলো সাধারণ ও সস্তা রেকাবে আটকানো। এইসব দেখে আমি ফিক করে হেসে ফেললাম। পিতাকে বিস্ময়ের সুরে জিজ্ঞাসা করলাম__ “এ আবার কে?!” “চুপ কর গাধা! ইনি হলেন ফকীহ সম্রাট “আতা ইবনে আবী রাবাহ......৮ পিতার এই চোখ রাঙানো ধমক খেয়ে আমি থেমে গেলাম। তিনি যখন আমাদের কাছাকাছি পৌছলেন, পিতা খচ্চর থেকে নামলেন আর তিনি নামলেন কালো গাধার পিঠ থেকে। অতঃপর তারা আলিঙ্গন করলেন উভয়ে উভয়কে । সংক্ষিপ্ত কুশল বিনিময় সেরে তারা আবার নিজ নিজ বাহনের উপর চড়ে বসলেন। তারা একসঙ্গে রওনা হলেন। চলতে চলতে তারা খলীফা হিশামের দুয়ারে গিয়ে থামলেন। 2 9 2 ০ সামান্য অপেক্ষার পর তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হলো। পরে আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম-_“এরপরে কী হয়েছিলো বলুন তো?” তিনি জবাব দিলেন__ খলীফা হিশাম যখন জানলেন যে, “আতা ইরনে আবী রাবাহ তার দরজায় অপেক্ষা করছেন তখন তিনি নির্দেশ দিলেন_ দ্রুত তাকে বলে স্বাগতম জানালেন। এইখানে বসুন..... এইখানে বলতে বলতে খলীফা তাকে একেবারে
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।