Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

২২ তাবেঈদের ঈমানদীপ্ত জীবন এরপর মাথার বাম দিক আমি তার সামনে এগিয়ে ধরলাম। এটাও সে সংশোধন করলো । বললো ডানদিকটা দাও। সে মাথা কামাতে লাগলো আর আমি নীরবে বিস্ময়ের ধাকা সামলাতে ব্যস্ত রইলাম। কিন্তু না, সে আবারো মুখ খুললো-__ £ “আরে ! তুমি দেখছি একেবারে মুখ বন্ধ করে আছো? 1” £ “তাকবীর বলো।” আমি তাকবীর বলতে লাগলাম। মাথা কামানো শেষ হয়ে গেলো। আমার গন্তব্যে ফেরার জন্য যেই রওনা হলাম সে জিজ্ঞাসা করলো-_ £ “কোথায় যাচ্ছো?” £ “আমার গন্তব্যে।” £ “আগে দু'রাকাত নামায পড়ো, তারপর যেখানে খুশী যাও।” আমি নামায পড়লাম। এরপর ভাবতে লাগলাম-_একজন নাপিতের পক্ষে এসব কথা কি করে জানা সম্ভব? আমি তাকে জিজ্ঞাসা করলাম__“হজ্জের এ বিষয়গুলো তুমি কার কাছে শিখেছো ?” সে বললো-_“হায় আল্লাহ! আমি আবার শিখলাম কোথায় ! আমি তো “আতা ইবনে আবী রাবাহকে করতে দেখেছি। তাতেই বুঝেছি এটাই নিয়ম। তাই সবাইকে কথাগুলো সেদিন থেকে বলে বেড়াচ্ছি।”১ সু ্য স “আতা ইবনে আবী রাবাহ এর হাতে প্রচুর পার্থিব ধন এম্বর্য এসে ধরা দিয়েছে কিন্তু তিনি অত্যন্ত কঠিনভাবে সেগুলো উপেক্ষা করেছেন, সামান্যতম ভ্রক্ষেপও সেদিকে করেননি। সারাটা জীবন এতই সাধারণভাবে কাটিয়েছেন যে তার পরনে থাকতো মাত্র পাচ দেরহাম মূল্যের একটি জীর্ণ পোষাক। শাসকগোষ্ঠি তাকে শাসনকার্যে অংশীদার হতে বারবার অনুরোধ করেছেন কিন্তু তাদের দুনিয়া দ্বারা তাঁর দ্বীন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় কখনোই তিনি সাড়া দেননি। তথাপিও ইসলামের কল্যাণ অথবা ১. ঘটনাটি নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত নয়।

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।