Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

আলোর মিছিল-১ ১৯ মকাবাসীনী মনিব যখন বুঝতে পারলেন__তার ক্রীতদাস আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে এবং ইল্মের পথে জীবনকে ওয়াকৃফ করে দিয়েছে, তখন তিনি মনিব হিসাবে নিজের হক প্রত্যাহার করে নিয়ে আল্লাহর সন্তুষ্টির আশায় তাকে পূর্ণরূপে আযাদ করে দিলেন। এই আকাঙ্খায় যে, তার দ্বারা ইসলাম ও মুসলমানদের কল্যাণ হবে। সেদিন থেকেই “আতা ইবনে আবী রাবাহ “বাইতুল্লাহ”কেই বানালেন নিজের ঠিকানা। একেই বানালেন মাদরাসা। একেই বানালেন ইবাদতখানা। এমনকি এঁতিহাসিকগণ বলেন-_“প্রায় কুড়ি বছর ধরে মসজিদুল হারামের মাটিই ছিলো “আতা ইবনে আবী রাবাহ" এর বিছানা ।” সা সং সু “আতা ইবনে আবী রাবাহ ইল্মের এমন শীর্ষচূড়ায় আরোহণ করেছিলেন, যেখানে সমকালীন দু'একজন ছাড়া আর কেউই পৌছ্ুতে পারেননি। একবার বিখ্যাত সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) মকায় এলেন.....বহু মানুষ তার কাছে ফত্ওয়ার জন্য ভিড় করলেন। এতে তিনি বিস্মিত হয়ে বললেন_ “হে মক্কার লোকেরা! আমি অবাক হচ্ছি যে, “আতা ইবনে আবী রাবাহ থাকা সত্বেও তোমরা ফত্ওয়ার জন্য এসেছো আমার কাছে?!” সক +ং “আতা ইবনে আবী রাবাহ এর ছিলো দুটি অনন্য বৈশিষ্ট্য, যা তাকে দ্বীন ও ইলমের সর্বোচ্চ মর্যাদার শিখরে পৌছে দিয়েছিলো-_ এক ঃ নিজের খাহেশাত ও প্রবৃত্তির উপর ছিলো তার পরিপূর্ণ নিয়ন্ত্রণ। ফলে নফসকে অপ্রয়োজনীয় ও ক্ষতিকর উপভোগের সুযোগ তিনি কখনোই দেননি।

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।