Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

১৮ তাবেঈদের ঈমানদীপ্ত জীবন তুচ্ছতা প্রত্যক্ষ করলে তিনিই হলেন মসজিদুল হারামের প্রধান মুফতী “আতা ইবনে আবী রাবাহ। তিনিই এই মহান মসনদে “আবদুল্লাহ ইবনে আব্বাসের (রাযিয়াল্লাহু আনহুমা) সুযোগ্য উত্তরসূরী ।” অতঃপর তিনি আবেগ জড়ানো কঠে বললেন__ “বাবারা! তোমরা ইল্ম শিক্ষা কর। ইলমের কারণেই তুচ্ছ ব্যক্তি মহান হয়। অখ্যাত ব্যক্তি আরোহণ করে খ্যাতির শীর্ষচূড়ায়। ক্রীতদাসরাও হয়ে যায় রাজা-বাদশার মত উচ্চ মর্যাদাবান।” সস সুলাইমান ইবনে আবদুল মালিক ইলম সম্পর্কে মোটেও অতিরঞ্জিত কিছু বলেননি। কারণ খোদ আতা ইবনে আবী রাবাহ ছিলেন শৈশবে এক মহিলার ক্রীতদাস। একমাত্র ইলমের কারণে একজন হাবসী গোলাম কী অপূর্ব মর্যাদাই না পেয়েছেন! তিনি শৈশব থেকেই ইলমের প্রতি ছিলেন ভীষণ অনুরাগী । তখন থেকেই তিনি সময়কে ভাগ করে নিয়েছিলেন তিন ভাগে। এক £ মনিবের জন্য। এসময়ে তিনি মনিবের হক আদায়ে এবং তার সর্বোত্তম সেবায় নিবেদিত থাকতেন। দুই £ আল্লাহর জন্য। এসময়ে তিনি সম্পূর্ণ মনোযোগ, ইখলাস ও ভক্তির সঙ্গে মহান আল্লাহ্‌র ইবাদতে মশগুল থাকতেন। তিন £ ইলমের জন্য। এসময়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত সাহাবীদের সানিধ্যে কাটাতেন। তাদের বিশাল (ইলমের) চাক থেকে খাঁটি মধু আহরণ করতেন। ইবনে যুবাইর প্রমুখ সাহাবায়ে কেরাম রাযিয়াল্লাহু আনহুম আজমাঈন। ফলে ফিকৃহ ও হাদীসের অসামান্য ইল্মে তার হৃদয় ছিলো ভরপুর। »

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।