Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

১৬ তাবেঈদের ঈমানদীপ্ত জীবন আর এঁ যে তাওয়াফ করছেন, তিনি হলেন বিখ্যাত খলীফা সুলাইমান ইবনে আবদুল মালিক।৯ আহা! তার শরীরেও এ একই পোষাক__একপ্রস্থ চাদর ও ইযার। মাথায় তার শাহী মুকুট নেই, শরীরে নেই শাহেনশাহী পোষাক। তিনিও সাধারণ প্রজাদের মত খোলা মাথায় ও অন্যান্য মুসলিম ভাইয়ের মত সাদা-সিদে পোষাকে বাইতুল্লাহ্‌র তাওয়াফ করছেন। পিছনে রয়েছে তারই দুই পুত্র। পূর্ণিমা টাদের মত ফুটফুটে দুটি বালক। যেন সদ্যফোটা গোলাপ পাপড়ীর মত সজীব ও মস্ণ। খলীফা তাওয়াফ শেষ করেই এক কর্মচারীকে জিজ্ঞাসা করলেন_ £ “উনি কোথায় ?” £”এযে নামায পড়ছেন ....”» _-মসজিদুল হারামের পশ্চিম দিকে ইঙ্গিত করে সে বললো। খলীফা ইঙ্গিত করা সেই জায়গার দিকে রওনা হলেন। তার পিছে পিছে তার দুই ছেলে। খাস কর্মচারীরা চাইলো তার অনুসরণ করবে, পথের ভিড় সরিয়ে দেবে। কিন্তু খলীফাই নিবৃত্ত করলেন ওদেরকে। তিনি বললেন-__ “এই পবিত্রস্থানে রাজা-প্রজা সবাই সমান। তাকওয়ার মর্যাদা ছাড়া এখানে অন্য কিছু বিবেচ্য নয়। হতে পারে এখানের অনেক এলোমেলো কেশ ও মলিন বেশধারী মুত্তাকীর এমন মর্যাদা আছে আল্লাহর কাছে, যা কোন রাজা-বাদশার নেই।” একথা বলেই তিনি সেই নামাযরত মানুষটির দিকে এগিয়ে গেলেন এবং তখন পর্যন্ত তাকে নামাযেই মশগুল দেখতে পেলেন। দেখলেন তিনি কখনো রুকুতে, কখনো সেজদায় একেবারে যেন ডুবে যাচ্ছেন। দেখলেন__বহু মানুষ তার জন্য বসে আছেন, তার পিছনে, ডানে এবং বামে। ৯ সুলাইমান ইবনে আবদুল মালিক__উমাইয়া বংশের একজন বিখ্যাত খলীফা। তার আযীয (রঃ)।

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।