Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

“আতা ইবনে আবী রাবাহ রেঃ) এখন আমরা হিজরী “৯৭ সালের ১০ই জিলহজ্জে। আমাদের সামনে পৃথিবীর প্রাচীনতম ঘর বাইতুল্লাহ! যা এখন তরঙ্গায়িত হচ্ছে পৃথিবীর সকল প্রান্ত থেকে অলি-গলি, গিরিপথ ও রাজপথ পেরিয়ে আসা অগণিত মানুষের ভিড়ে। এখানে, এই কাবা শরীফে যেন আজ ঢল নেমেছে মানুষের। বাঁধভাঙ্গা স্রোতের মত তারা ছুটে আসছে। 'আসছেই। যেন এ আসার শেষ হবে না কোনদিন 2 নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ। এদের মধ্যে কোন ভেদ রেখা নেই, এদের শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ, আরব-অনারব, রাজা-প্রজা সব এখন একাকার। এদের প্রত্যেকের পরিচয় একটিই__আবদুল্লাহ। (আল্লাহর বান্দা) এদের সকলের আদর্শও একটিই-_ রাসূলুল্লাহ সা.)। এদের সকলের জীবন বিধানও একটিই__কালামুল্লাহ। কুরআন) এরা সকলেই নিজেদের একমাত্র প্রভুর দরবারে আজ সমবেত। এদের সর্বাঙ্গ এখন তারই ভয়ে প্রকম্পিত। প্রত্যেকের মুখেই এখন “লাববাইক”এর সুর ধ্বনিত ও গুর্জরিত। সকলেরই হৃদয় এখন মাগফিরাতের প্রত্যাশায় আলোড়িত। চা,

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।