Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

দেখে বেশ কিছু ভালো পরামর্শ দিয়েছিলেন। আমি দু'আ করি “আল্লাহ তার তাকওয়া ও পরহেযগারীর উন্নতি দান করুন।” আমার একান্ত ম্নেহের মাহমুদ সুন্দর হস্তাক্ষরে লেখার অর্ধেকেরও বেশী অংশের অনুলিপি প্রস্তুত করে দিয়েছে। আল্লাহ ওকে হক্কানী আলেম হওয়ার তাওফীক দান করুন। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা বুদ্ধি, পরামর্শ ও উৎসাহ দানের মাধ্যমে আমাকে সহযোগিতা করেছেন। তাবেঈদের জীবনী অনুবাদের মহত এই কাজটি করতে গিয়ে বুকের মধ্যে বারবার দুরু দুরু করেছে। সকল অযোগ্যতা সত্বেও আল্লাহ যখন কাজটি করার তাওফীক দিয়েছেন এখন মেহেরবানী করে তিনি একে অনুবাদক সহ সকল পাঠকের জন্য কল্যাণকর হিসাবে কবুল করে নিলেই হবে চরম স্বার্থকতা। হে আল্লাহ! তুমি মেহেরবানী করে আমার পিতা-মাতা, ভাই-বোন, স্ত্রী ও সন্তান সহ সকলকেই মৃত্যুপরবর্তী অনন্ত অসীম জীবনের আমলে ও বিশ্বাসে সমৃদ্ধ করো। এ বইটিকে প্রেরণা হিসাবে কবুল করে নাও। আমীন !

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।