আলোর মিছিল-১ ১১১ আমি জিজ্ঞাসা করলাম__ £ আমীরুল মুমিনীন যদি জানতে চান তোমার কোন ত্রুটি আমার চোখে পড়েছে কিনা? তুমি কি চাও আমি তখন মিথ্যা বলবো?! £ নাউযুবিল্লাহ, তা আমি চাই না-_ তবে ইচ্ছা করলে আপনি এভাবে জবাব দিতে পারেন__ হা সেরকম একটি বিষয় আমার চোখে পড়েছিলো বটে, তবে আমি উপদেশ দেওয়াতে দেখেছি তার মধ্যে অনুতাপ এসেছে এবং সঙ্গে সঙ্গেই সে সংশোধন করে নিয়েছে নিজেকে। এতে আপনি যেটা প্রকাশ করলেন না সেটাকে আমার বাবা আর প্রকাশ করতে বলবেন না। কেননা আল্লাহ তীকে গোপন বিষয় উদঘাটনের ত্রুটি থেকে মুক্ত ও পবিত্র রেখেছেন। মায়মুন বলেন_ আমি তাদের মত এমন চমৎকার পিতা ও পুত্র আর কখনো দেখিনি। আল্লাহ তাদেরকে রহম করুন। খোলাফায়ে রাশেদীনের পঞ্চম ব্যক্তি হযরত উমর ইবনে আবদুল আযীয রেঃ)এর প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাকে সম্তষ্ হে আল্লাহ! তুমি তাঁর সমাধিকে সমুজ্ল করো, আলোকিত করো এবং আলোকিত করো তাঁর কলিজার টুকরা পুত্র আবদুল মালিকের সমাধিকে.......
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।