১১০ তাবেঈদের ঈমানদীপ্ত জীবন £ “কিন্ত আমি তো মালিকের এ দিনের পূর্ণ ভাড়াই পরিশোধ করে থাকি।” £ তাহলে তো অহঙ্কারের সঙ্গে অপচয়ও যুক্ত..... তোমার যেতে অসুবিধা কোথায় ?” £ আমার অসুবিধা হলো-_-এখানে একদল গেঁয়ো লোক আছে, যারা বিবস্ত্র হয়ে হাম্মামে প্রবেশ করে, এই অবস্থায় সেখানে গিয়ে তাদেরকে দিগম্বর দেখতে আমার খুব কষ্ট হয়।......” আমি যে তাদেরকে পোশাকের জন্য বাধ্য করবো, সেটাও আমার ভাল লাগে না, কেননা তারা এটাকে আমার অনধিকার চর্চা ধরে নেবে, যা থেকে আমি আল্লাহর কাছে সবসময়ই পানাহ চাই। যাই হোক আপনি আমাকে সমাধান বলে দিন..... এবং আমার সংশোধনের জন্য কিছু উপদেশ দিন। আমি বললাম-_ £ “তুমি অপেক্ষা করতে থাকবে, সবলোক কাজ সেরে চলে গেলে, রাতের বেলা তুমি হাম্মামে যাবে।” £ সে বললো-_“আমার আপত্তি নেই.....* এখন থেকে আর কখনই দিনের বেলা হাম্মামে যাবো না, এমনকি এটা যদি শীত প্রধান এলাকা না হতো তাহলে আদৌ আর কখনো হাম্মামেই যেতাম না। একথা বলে সে একটু মাথা নিচু করলো যেন কিছু একটা ভাবছে__ এরপর মাথা উঠিয়ে আমার দিকে তাকিয়ে বললো-_ £ আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি_-এই খবরটি আমার বাবাকে বলবেন না, আমি চাই না তিনি আমার উপর অসস্তুষ্ট হয়ে যান..... কারণ আমার ভয় হয় যদি ক্ষমা চাওয়ার সুযোগ না আসতেই আমার মৃত্যু এসে যায়। মায়মুন বলেন__
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।