Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

সমানভাবে আল্লাহকে ভয় করতেন। দুর্দিনে আর সুদিনে সমানভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। আমীর ও ফকির, শাসক ও শাসিত সকলের সামনেই তারা নির্ভিকভাবে হকের উচ্চারণ করতেন। এসব ঈমানী বৈশিষ্ট্যের কারণেই সাহাবীগণের পরে উম্মতের শ্রেষ্ঠ মর্যাদার আসন তাবেঈগণের। যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসে উল্লেখ রয়েছে দ্ধ্যর্থহীন ভাষায়। তিনি বলেছেন-__ “আমার যুগটাই সর্বশ্রেষ্ঠ তারপর পরবর্তী যুগ তারপর তারও পরের যুগ......৮ মূল আরবী বইটির উচ্চ সাহিত্যমান ও রস পরিপূর্ণরূপে ভাষান্তর করা একেবারেই অসম্তভব। যে কোন অনুবাদ সম্পর্কে জ্ঞানী-গুণীরা এ ধরনের একটি কথা বলে থাকেন। কথাটি নিঃসন্দেহে সত্য বলেই আমি বিশ্বাস করি। তবে এই সত্যটি মহাসত্যে পরিণত হয় যদি মূল লেখক আর অনুবাদকের ব্যবধান হয়ে যায় আকাশছোঁয়া। সবকিছু স্বীকার করে নিয়ে বিনীতভাবে জানাচ্ছি__-বাংলাভাষার রীতি ও গতি নেওয়ার চেষ্টা করেছি। জানিনা তা কতটুকু সম্ভব হয়েছে। কিন্ত প্রিয় গৃহীত হবে। বইটি যিনি আমাকে অনুবাদের প্রস্তাব করেছিলেন এবং এখন সেই অনুদিত পাগুলিপি প্রকাশের জন্যও যিনি নিজেই এগিয়ে এসেছেন, তিনি মাকতাবাতুল আশরাফের স্বত্বাধিকারী মাওলানা মুহাম্মাদ হাবীবুর রাহমান খান। আমি ভীষণভাবে তার কাছে কৃতজ্ঞ। এর উত্তম বিনিময় তিনি আল্লাহর কাছে পাবেন ইনশাআল্লাহ। জীবনের প্রথম বই প্রকাশের এই আনন্দঘন মুহূর্তে একজন ভালো মানুষের কথা মনে পড়ছে। পাবনা এডওয়ার্ড কলেজের এসোসিয়েট প্রফেসর দর্শন) দেওয়ান আজিজুল ইসলাম সাহেব। সীমাহীন ব্যস্ততার মধ্যেও তিনি এই বইয়ের প্রথম তিনটি জীবনী

— পৃষ্ঠা ১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।