১০৮ তাবেঈদের ঈমানদীপ্ত জীবন চেহারার এক চমৎকার তরুণকে আমি দেখছি। সে বসে আছে পশমী চাদর বিছানো একটি শুভ্র তোষকের উপর। আমাকে অভিবাদন জানিয়ে সে বললো-_ বাবার মুখে আপনার অনেক উত্তম গুণ ও প্রশংসা শুনেছি। আজ আপনার সাক্ষাত লাভের সৌভাগ্য হওয়াতে বুঝতে পারছি আপনি সে প্রশংসার যথার্থই উপযুক্ত ব্যক্তি। আমি আশা করি ইনশাআল্লাহ আপনার সান্নিধ্যে আমার যথেষ্ট কল্যাণ হবে। আমি তাকে বললাম-_তোমার নিজের কথা কিছু শোনাও। সে বললো-_আলহামদুলিল্লাহ, তার নেয়ামতের মধ্যে ভালই আছি। তবে আমি আশঙ্কা করি আমার প্রতি বাবার সুধারণা আমাকে প্রবঞ্চিত করে ফেলে কিনা এবং তাঁর সুধারণার মর্যাদা আমি রক্ষা করতে পারি কিনা? আমার ভয় হয় আমাকে বুঝতে বা শাসন করতে তাঁর বাৎসল্য বাধা হয়ে যায় কিনা? “তেমন হলে তো আমিই হবো তাঁর জন্য সবচেয়ে বড় আপদ” _-একবারেই কথাগুলো বলে তিনি থামলেন। বাপ-বেটার চিন্তার এই মিল দেখে আমি বিস্মিত হলাম। এরপর জিজ্ঞাসা করলাম__ £ তোমার জীবিকার উৎস কি? £ বৈধ মালিকের থেকে হালাল অর্থে কেনা একখণ্ড যমীনের ফসল, যার বদৌলতে আমি মুসলমানদের ট্যাক্সের অর্থ থেকেও মুক্ত। তোমার খাদ্য তালিকা কেমন? কোন রাতে শুধু সামান্য গোস্ত.... কোন রাতে ডাল ও যায়তুন এতে আমার বেশ চলে যায়। £ তোমার মাঝে কি আত্ম প্রশংসা আত্মশ্লাঘা) জাগে? £ কখনো কখনো কিছুটা জাগতো, কিন্ত আমার বাবা আমাকে যে উপদেশ দিয়েছেন সেটা আমার চোখে আমার নফসের বাস্তবতা ফুটিয়ে তুলেছে এবং আমার চোখে আমার মর্যাদা খাটো করে দিয়েছে।...... তার উপদেশে আল্লাহ আমার কল্যাণ করেছেন, ফলে আমি প্রার্থনা 2 ০ 2 ০
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।