Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

আলোর মিছিল-১ ১০৭ পাকের প্রশংসা যে, তিনি আমাদের ছোট, বড় সকল কাজে অনুগ্রহ করেছেন। সুতরাৎ তোমার প্রতি ও তোমার পিতা-মাতার প্রতি তাঁর অনুগ্রহের কথা স্মরণ রেখো। আর সাবধান ! আত্মঅহঙ্কার ও আত্মগর্বের ব্যাপারে সতর্ক থাকবে, কেননা ওটা শয়তানের স্বভাব আর শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন..... মূনে রেখো, তোমার সম্পর্কে যা শুনেছি আজ এ চিঠি শুধু সেজন্যই লিখছি,কারণ আমিতো তোমার সম্পর্কে এযাবৎ শুধু ভালোই শুনে এসেছি। তবে এবার আমার কানে তোমার ব্যাপারে একটি সংবাদ এসেছে সেটা তোমার আত্মশ্রাঘার বিষয়ে...... তোমার ভিতরে যদি এই আত্মশ্রাঘার জন্ম হয়ে থাকে_যা আমি মোটেও পসন্দ করি না, তাহলে তুমি আমার এমন আচরণই দেখতে পাবে যা তোমার মোটেও পসন্দ হবে না....ঃ মায়মুন বলেন__ এই চিঠি লিখবার পর উমর ইবনে আবদুল আযীয (রঃ) আমার দিকে ফিরে বললেন__ হে মায়মুন! আমার নিজের ছেলে আবদুল মালিককে আমার চোখে ভালই লাগে, এতে আমি নিজেকে অভিযুক্ত মনে করি এবং আমার আশঙ্কা হয়__না জানি আমার বাৎসল্য তার শাসনের পথে বাধা হয়ে দাঁড়ালো কিনা এবং এই বাৎসল্যই তার দোষ-ত্রটির ব্যাপারে আমাকে অন্ধ করে দিলো কিনা, যা সব বাবাকেই করে থাকে? সুতরাং তৃমি তার কাছে যাও, গভীর পর্যবেক্ষণের মাধ্যমে জানার চেষ্টা কর যে, আসলে তার মধ্যে আত্মঅহঙ্কার আছে কিনা? সে একটি অল্পবয়েসী ছেলে বলেই আমি সবসময় আশঙ্কায় থাকি__নাজানি কখন কোন্‌ দিক থেকে শয়তানের খঞপ্পরে পড়ে যায়? মায়মুন বলেন_ আমি গেলাম তার কাছে, অনুমতি নিয়ে প্রবেশ করলাম তার গৃহে, আমার মনে হলো-_বিনয়ের আকড়, প্রশস্ত ললাট, উজ্জ্বল মস্ণ

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।