Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

১০৬ তাবেঈদের ঈমানদীপ্ত জীবন তালিকায় লিখে নেওয়া হবে। উমর ইবনে আবদুল আযীযের (রঃ) সকল জিজ্ঞাসার জট খুলে গেলো। চিন্তার কালো মেঘ কেটে গিয়ে তার হৃদয় আকাশ স্বচ্ছতায় ভরে উঠলো। সন ক এই উমরী নওজোয়ান সবসময় সীমান্ত প্রহরাকে প্রাধান্য দিতেন-__ বাস করাই ছিলো তার বেশী পসন্দ। সুতরাৎ তিনি নিজস্ব বাসস্থান দামেস্কের বিত্তীর্ণ সবুজের সমারোহ, ঘন ছায়াঘেরা বনাঞ্চল ও সপ্তনদীর মনোরম পরিবেশ পিছনে ফেলে ছুটে যেতেন এঁ সীমান্ত রক্ষার কঠিন দায়িত্ব কীধে নিয়ে। তার বাবা ছেলের পরহেযগারী ও সাধুতার সব খবর জানা সত্বেও তার উপর শয়তানী প্রভাবের ভয়ে সন্ত্রস্ত থাকতেন, ভীষণ শংকিত থাকতেন। যৌবন বয়সের বিভ্রান্তির কথা ভেবে তিনি ছেলের সকল বিষয়ের প্রতি কড়া নজর রাখতেন। কখনোই তার ব্যাপারে অসতর্কতা ও অবহেলা দেখাতেন না। সস সং উমর ইবনে আবদুল আযীযের রেঃ) একজন মন্ত্রী বিচারক ও উপদেষ্টার নাম__মায়মুন ইবনে মাহরান, তিনি বর্ণনা করেন__ আমি একবার উমর ইবনে আবদুল আযীযের রেঃ) নিকট গিয়ে দেখলাম তিনি ছেলের নিকট চিঠি লিখছেন। ছেলে আবদুল মালিককে উপদেশ, হিতাকাঙ্খা, পরামর্শ, সাবধানবাণী ও ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন__ “যারা আমার নিকট শিক্ষা অর্জন করেছে এবং যারা সবচেয়ে বেশী আমাকে বুঝতে পারে তাদের মধ্যে তুমিই সর্বাধিক যোগ্য । আল্লাহ

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।