Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

আলোর মিছিল-১ ১০৫ একবার উমর ইবনে আবদুল আযীয (রঃ) সিরিয়ার আলেম ও ফকীহদের এক সমাবেশ ডাকলেন এবং সবাই উপস্থিত হলে তিনি বললেন__ আমার পরিবারের লোকদের হাতে পূর্বসূরী শাসকবর্গের অপহরণকৃত যে সব সম্পদ রয়েছে, সেগুলো সম্পর্কে আমার করণীয় ইত্যাদি জানার জন্য আমি আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আপনারা বলুন, আপনাদের মতামত কী? তারা বললেন-_ আমীরুল মুমিনীন! আপনার চিস্তিত হওয়ার কিছু নেই। কেননা পূর্বসূরীদের জবর দখল নিঃসন্দেহে আপনার কর্তৃত্বের বহির্ভূত ।..... এবং এইসব অপহরণের দায়ভার নিশ্চয়ই তাদের উপরই বর্তাবে যারা এ অপকর্ম করেছে..... উপস্থিত একজন ভিন্নমত পোষণকারী আলেম তাঁর প্রতি লক্ষ্য করে বললেন__ আমীরুল মুমিনীন! আপনি আবদুল মালিককে ডেকে তাঁর মতটিও একবার শুনুন। কারণ ইলম, ফেকাহ ও বুদ্ধিমত্তার সকল বিবেচনায়ই তিনি আমস্ত্িতদের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য । আবদুল মালিক সেখানে প্রবেশ করলে খলীফা তাকে জিজ্ঞাসা করলেন__ আমাদের চাচাতো ভাইয়েরা বলপূর্বক মানুষের যেই সম্পদণ্ডলো ছিনিয়ে নিয়েছে, সেগুলোর মালিকেরা ফরিয়াদ নিয়ে এসেছে এবং মত কী? তিনি বললেন-__ আমি মনে করি যেহেতু বিষয়টি সম্পর্কে আপনি নিশ্চিত হয়েছেন, সুতরাং সেগুলো যথাযথ মালিকদের হাতে ফেরৎ দিয়ে দেওয়া উচিত অন্যথায় আল্লাহর আদালতে আপনার নামটিও জবর দখলকারীদের

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।