১০৪ তাবেঈদের ঈমানদীপ্ত জীবন আমি একবার দামেস্কে গেলাম এবং সেখানে গিয়ে উঠলাম আমার চাচাতো ভাই আবদুল মালিকের গৃহে। যথারীতি আমরা এশার নামায পড়ে বিছানায় গেলাম। (আবদুল মালিক তখনও অবিবাহিত ।) আবদুল মালিক উঠে বাতি নিভিয়ে দিলেন। এরপর আমরা উভয়েই গভীর নিদ্রার রাজ্যে হারিয়ে গেলাম... মধ্যরাতে যখন আমার ঘুম ভাঙ্গলো তখন অন্ধকারের মধ্যেই আমি বুঝতে পারলাম। আবদুল মালিক বিছানায় নেই, তিনি নামাযে । তার চাপা কান্নার মধ্যদিয়ে শুনতে পেলাম কোরআনের এই আয়াত_ 22 ১৫ 2০ ৫৫ - 8584255 91 _ ১2৬ 574 অর্থ ঃ “আপনি ভেবে দেখুন তো যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ বিলাস করতে দেই, অতঃপর যে বিষয়ে তাদের ওয়াদা দেওয়া হত তা তাদের কাছে এসে পড়ে। তখন তাদের ভোগ-বিলাস তা তাদের কি উপকারে আসবে ?”__আশ-শোঁআরা £ ২০৫-২০৭ আয়াতগুলোর বারংবার তেলাওয়াত ও সংবরণকৃত কান্নার দমকে আমি শংকিত হয়ে উঠলাম, হয়ত তাঁর শ্বাস রুদ্ধ হয়ে যাবে।..... আয়াত যখনই একবার শেষ হচ্ছিলো তিনি পুনরায় শুরু করছিলেন। এভাবে অবদমিত কান্নায় যখন তাঁর দম বন্ধ হয়ে যাবার তীব্র আশংকা হলো তখন আমি ঘুম থেকে জেগে উঠা মানুষের মতকরে বললাম-_ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালহামদুলিল্লাহ। এতে তিনি থেমে গেলেন এবং আর কোন আওয়াজ পেলাম না। সু সং রং এই তরুণ তার সময়ের শীর্ষস্থানীয় আলেমদের শিষ্যত্ব বরণ করেন এবং কুরআন-হাদীস ও ফিকাহ শাস্ত্রে অর্জন করেন এমন অসাধারণ পাণ্ডিত্য যে, সিরিয়ার তৎকালীন প্রথম শ্রেণীর শ্রেষ্ঠ ফুকাহায়ে কেরাম
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।