Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

আলোর মিছিল-১ ১০৩ তাহলে কে এই আবদুল মালিক? ! কীই বা বেশিষ্ট্য এই তরুণের যার সম্পর্কে বহু মানুষ মন্তব্য করেছেন..... এই ছেলে তাঁর বাবাকে পৌছে দিয়েছেন ইবাদতের এত গভীরতায়..... এসো এই ঈর্ষণীয় সুবোধ ও সৎ তরুণের কাহিনী আমরা গোড়া থেকে শুরু করি। তিন কন্যা সহ উমর ইবনে আবদুল আযীযের (রঃ) ছিলো মোট পনেরটি সন্তান....যারা সকলেই ছিলেন তাকওয়া ও পরহেযগারীর বিরল সম্পদে এশ্বর্যবান এবং যারা সকলেই আরোহণ করেছিলেন ইসলাহ ও সংশোধন, সততা ও সাধুতার উচ্চ শিখরে। কিন্তু আবদুল মালিক ছিলেন যেন এই সব নক্ষত্রের মাঝে একটি ধ্রুবতারা তিনি ছিলেন একজন ভদ্র ও বিচক্ষণ ব্যক্তি, বয়সে তরুণ কিন্তু বুদ্ধিতে ছিলেন প্রবীণ। শৈশব থেকেই তার লালন পালন ও বর্ধন ঘটেছিলো ইবাদত বন্দেগীর সৌরভ মাখা এক পুণ্য পরিবেশ ও প্রতিবেশে। যারফলে তার সাধারণ গুণ বৈশিষ্ট্যগুলো ছিলো খাত্তাব বংশের সর্বাধিক নিকটতম। কিন্তু তার খোদাভীতি, গুনাহের প্রতি ঘৃণা ও ইবাদতের আকর্ষণ ছিলো বিশেষতঃ আবদুল্লাহ ইবনে উমরের সঙ্গেই সর্বাধিক তুলনীয়। সং সং সু তার চাচাতো ভাই আছেম১ বর্ণনা করেন__ ৯ আছেম__উমর ইবনে আবদুল আযীষের ভ্রাতুষ্পুত্র।

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।