Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

১০২ তাবেঈদের ঈমানদীপ্ত জীবন £ এখন আমীরুল মুমিনীন কি করতে চান? !! তিনি জবাব দিলেন_ £ বেটা! আমি সামান্য একটু ঘুমুতে চাই ; কেননা আমি ভীষণ ব্রাস্ত, আমার শরীরে এক ফোটাও শক্তি নেই। ছেলে একই সঙ্গে জিজ্ঞাসা ও বিস্ময় প্রকাশ করে বললেন__ £ আমীরুল মুমিনীন! আপনি মজলুমের হক পৌছে দেয়ার আগেই ঘুমাতে চাচ্ছেন £ ! তিনি জবাব দিলেন__ £ বেটা! তোমার মরহুম চাচার কারণে গতরাতে আমার একমুহূর্তও তাছাড়া যোহরের সময় তো মসজিদে যাবই তখনই ইনশাআল্লাহ মজলুমের ফরিয়াদ শুনব। ছেলে বললেন__ একেবারে সরাসরি__ £ কিন্ত আমীরুল মুমিনীন! আপনি যোহর পর্যন্ত বেচে থাকবেন, তার নিশ্চয়তা দেবে কে?! এই কথা উমরের রেঃ) ক্লান্ত চেতনায় ঘা দিয়ে জাগিয়ে তুললো, পরিশ্রান্ত শরীরে প্রাণের সঞ্চার করলো, অবসন্ন দেহে নতুন শক্তি ও নতুন সংকল্পের জন্ম দিলো। যার তাড়া খেয়ে তাঁর দু'চোখের ঘুমেরা মুহূর্তে পালিয়ে গেলো। তিনি আবেগে আপ্লুত হয়ে বললেন__ বেটা! তুমি আমার কাছে এসো। এরপর তিনি তাকে বুকের মাঝে জড়িয়ে ধরে কপালে চুম্বন করলেন। অভিভূত হয়ে বললেন__ সকল প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমার ওরসে সৃষ্টি করছেন এমন সন্তান যার মাধ্যমে আমার দ্বীন সজীব হয়েছে। এরপর তিনি প্রস্তত হয়ে নির্দেশ দিলেন__

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।