আলোর মিছিল-১ ১০১ তিনি যখন দেখলেন-_ আওয়াজ শান্ত হয়ে গেছে এবং সকলেই তার প্রতি আস্থা জানিয়েছেন, তখন তিনি পুনর্বার আল্লাহ তাআলার হামদ ও ছানা পড়লেন এবং রাসূলের প্রতি দুরূদ ও সালাম পাঠালেন। অতঃপর জনগণকে তাকওয়া ও পরহেযগারীর প্রতি উদ্বুদ্ধ করতে লাগলেন, তাদেরকে দুনিয়ার লোভ-লালসা ত্যাগ করার উপদেশ মৃত্যুর কথা এমন মর্মস্পর্শী ভাষায় স্মরণ করিয়ে দিলেন, যা পাষাণ হৃদয়কে গলিয়ে দেয়, অবাধ্য “পাপী চোখে" ঢল নামায়, যে ভাষা বক্তার হৃদয় থেকে বেরিয়ে শ্রোতাদের হৃদয়ভূমে স্থায়ী আবাস গড়ে নেয়। এরপর তিনি ক্লান্ত স্বর খানিকটা চড়িয়ে চিৎকার করে বললেন-_ হে লোকসকল ! যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে ; তার আনুগত্য করা ওয়াজিব। যে আল্লাহর নাফরমানী হেকুম অমান্য) করে ; তার আনুগত্য করা কারোরই কর্তব্য নয়..... হে লোকেরা! যতক্ষণ আমি আল্লাহর আনুগত্য করব আপনারা আমার আনুগত্য করবেন। যখন আমি আল্লাহর নাফরমানী করব তখন আমার আনুগত্য আপনাদের জন্য বেধ হবে না। অতঃপর তিনি মিম্বর থেকে নেমে পড়লেন। বাড়ি গিয়ে নিজ কামরায় প্রবেশ করলেন। পূর্ববর্তী খলীফার মৃত্যুর মুহূর্ত থেকে অসন্ভব ও বিরামহীন কষ্টের পর এইমাত্র তিনি একটু বিশ্রামের কথা ভাবতে পারলেন। কিন্ত বিছানায় গা এলিয়ে দেওয়া মাত্রই সেখানে হাজির হলেন তার পুত্র আবদুল মালিক। মাত্র সতের বছর বয়েসী এই ছেলে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন__
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।