Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

১০০ তাবেঈদের ঈমানদীপ্ত জীবন একথা বলে তিনি সেখান থেকে রওনা করলেন, তাঁর পিছে পিছে রওনা দিলো উপস্থিত সব লোক। খলীফা গিয়ে মসজিদে প্রবেশ করলেন। লোকেরা উচ্চস্বরে ঘোষণা শুনতে পেলো-_ নামায..... নামায...... সুতরাং সব দিক থেকে যেন ঢল নেমে এলো মানুষের, কানায় কানায় ভরে উঠলো মসজিদ। জনাকীর্ণ সেই সমাবেশে পিন পতন নিরবতার মাঝে খলীফা উঠে এবং মুসলমান জনসাধারণের পরামর্শ ছাড়া..... একটি সুকঠিন দায়িত্বের জালে (খেলাফতের দায়িত্বে) জড়িয়ে ফেলা হয়েছে। আমি আপনাদেরকে সেই শপথের ভারমুক্ত করে দিচ্ছি, যা আপনাদের স্কন্ধে অর্পিত রয়েছে। অতএব, আপনারা পসন্দনীয় একজন খলীফা নির্বাচন করে নিন। উপস্থিত জনতা সমস্বরে চিৎকার করে বলে উঠলো-_ আমরা আপনাকেই নির্বাচন করেছি হে আমীরুল মুমিনীন ! আপনিই ১ বিনা সম্মতি__একথা বলে তিনি ইংগিত দিয়েছেন যে, তিনি খেলাফতের প্রার্থী ছিলেন না অথবা পূর্বসূরী কর্তৃক তার প্রতি উহা অর্পণ করে যাওয়ার ব্যাপারে তিনি অবগত ছিলেন না। ২ এতে ইংগিত রয়েছে যে, পূর্বসূরী খলীফা তার পক্ষে জনতার বাইআত নিয়ে গেছেন, তার নাম উল্লেখ না করেই।

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।