Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ 114
📝 Text 📖 PDF

যুগস্রষ্টা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক এই মহামানব মাত্র তেইশ তুলেছিলেন এমন একদল মানুষ, যারা আজ পর্যন্ত এবং অনাগত ভবিষ্যতের মহাপ্রলয় পর্যন্ত এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ । মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাদুতূল্য শিক্ষা আর পরশতুল্য সান্নিধ্য যাদেরকে এনে দিয়েছিলো “সর্বশ্রেন্ঠ জাতির বিরল সম্মান আর তাদের যুগকে দিয়েছিলো “সোনালী যুগ-এর আখ্যা। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ শিক্ষা ও সানিধ্য পাওয়ার আগ পর্যন্ত “তারা” এবং তাদের “যুগ” ছিলো “বর্বর, বলে অভিযুক্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদীপ্ত এইসব সহচর, যারা তাকে স্বচক্ষে দেখেছিলেন এবং তার শিক্ষা ও সান্নিধ্যের সাহাবী । তাদের নামের শেষে বলতে হয় “রাযিয়াল্লাহু আনহু বা আনহা,। অর্থাৎ আল্লাহ তাদের উপর সন্তুষ্ট । মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তার শিক্ষায় জীবনগড়ার একমাত্র মাধ্যম ছিলেন তারই হাতেগড়া সাহাবী জামাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পাওয়ার ফলে তাবেঈগণ একমাত্র মাধ্যম সেই সাহাবী জামাতকেই আঁকড়ে ধরেন। তাদের তত্বাবধানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় আলোকিত করে তোলেন নিজেদের জীবন ও মনন। কোন তাবেঈ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সাক্ষাৎ ও সান্নিধ্য পাননি। তারা পেয়েছিলেন “আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সরাসরি শিক্ষা ও সাহচর্য। এজন্যই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর হস্তে পারেননি, পেরেছিলেন তার সহচরদের সহচর হতে। এভাবেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেলেও সাহাবায়ে কেরামের প্রচেষ্টায় তাবেঈদের মাঝেও নিখুতভাবে গড়ে ওঠে সমস্ত ঈমানী গুণ ও বৈশিষ্ট্য। ফলে তারাও দিনের আলো আর রাতের আধারে

— Page 10 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.